৩৩০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) বিশেষ বিশেষ গুনাহগুলি ছাড়াও দুনিয়াতে যে সকল ঝগড়া-বিবাদ আমাদের মধ্যে হইয়াছিল তাহাও কি আবার উত্থাপিত হইবে? তিনি বলিলেন, হা, তাহা আবার উত্থাপিত হইবে এবং প্রত্যেক হকদারকে তাহার পাওনা বুঝাইয়া দেওয়া হইবে।” হযরত যুবায়ের (রাঃ) বলিলেন, আল্লাহর কসম! তবে তো বড় কঠিন সমস্যা হইবে। (তাফসীরে ইবনে কাসীর) হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (োঃ)এর কান্না কায়েস ইবনে আবী হাযেম (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) অসুস্থাবস্থায় তাহার স্ত্রীর কোলে মাথা রাখিয়া শুইয়াছিলেন। হঠাৎ কাঁদিয়া উঠিলেন। তাঁহার স্ত্রীও কীদিতে লাগিলেন। তিনি বলিলেন, তুমি কেন কীদিতেছ? স্ত্রী বলিলেন, আপনি কীদিতেছেন, তাই কাঁদিতেছি। হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রোঃ) বলিলেন, আমি আল্লাহ তায়ালার এই কথা স্মরণ করিয়া কীদিতেছি। আল্লাহ তায়ালা বলিতেছেন__ ০2১৯)৯৩৪০১৪ অর্থ £ নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই দোযখে নামিবে। আমি জানিনা, ০5557555 (তোফসীরে ইবনে কাসীর) মৃত্যুর সময় হযরত ওবাদাহ (রোঃ)এর আবেদন ওবাদাহ ইবনে মুহাম্মদ রেহঃ) বলেন, হযরত ওবাদাহ ইবনে সামেত (রাঃ)-এর যখন মৃত্যু সন্নিকট হইল তখন তিনি বলিলেন, আমার গোলাম, খাদেম ও প্রতিবেশী এবং যাহারা আমার নিকট আসা যাওয়া করিত সকলকে একত্রিত কর। যখন সকলেই একত্রিত হইলেন, তিনি বলিলেন, আমার মনে হয় আজ আমার দুনিয়ার সর্বশেষ দিন ও আগামী রাত্রি আখেরাতের প্রথম রাত্রি হইবে। আমি জানিনা, হয়ত আমার হাত অথবা জিহ্বা দ্বারা তোমাদের কাহারও প্রতি আমার পক্ষ হইতে কোনপ্রকার জুলুম হইয়া থাকিবে ; 'সেই ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।