৩২৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ছিল। সুতরাং (নয়শত নিরানব্বই এর) সংখ্যা জাহেলিয়াত হইতে লওয়া হইবে যদি পুরণ হইয়া যায় তবে ভাল, না হয় মুনাফেকীন দ্বারা পূরণ করা হইবে। অন্যান্য উম্মতের তুলনায় তোমরা জানোয়ারের সম্মুখ পায়ের গ্রন্থির মত অথবা উটের পার্্বদেশে তিলের মত। অতঃপর বলিলেন, আমি আশা করি তোমরা বেহেশতীদের এক চতুর্থাংশ হইবে। সাহাবা (রাঃ) তকবীর দিলেন। আবার বলিলেন, আমি আশা করি তোমরা বেহেশতীদের এক তৃতীয়াংশ হইবে। সাহাবা (রাঃ) তকবীর দিলেন। তারপর বলিলেন, আমি আশা করি বেহেশতীদের অর্ধেক তোমরা হইবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি দুই তৃতীয়াংশ বলিয়াছেন কি না আমার স্মরণ নাই। (তিরমিযী) উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত আবু সায়ীদ (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা বলিবেন, হে আদম! তিনি বলিবেন, “লাব্বায়েকা রাববানা ও ছাস্দায়েক'। তখন উচ্চস্বরে তাহাকে আওয়াজ দেওয়া হইবে যে, আল্লাহ তায়ালা তোমাকে তোমার আওলাদ হইতে জাহান্নামীদের পৃথক করিবার আদেশ করিতেছেন। তিনি বলিবেন, জাহান্নামীর সংখ্যা কত? নিরানববই জন। উহাই সেই সময়, যখন গর্ভবতী গর্ভ ফেলিয়া দিবে, বাচ্চা বুড়া হইয়া যাইবে। “তুমি লোকদিগকে দেখিবে তাহারা যেন নেশাগ্রস্থ, অথচ তাহারা নেশাগ্রস্থ নহে, বরং আল্লাহ তায়ালার আযাব অত্যন্ত কঠিন হইবে।, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি তাহাদের সোহাবাদের) নিকট ভীষণ কঠিন মনে হইল। এবং তাহাদের চেহারা বিবর্ণ হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইয়াজুজ মাজুজ হইতে নয়শত নিরানব্বই জন হইবে আর তোমাদের মধ্য হইতে একজন। তোমরা সকল মানুষের তুলনায় এমন যেমন সাদা ষাড়ের শরীরে কাল পশমের ছিটা অথবা কাল ষাড়ের শরীরে সাদা পশমের ছিটা । আমি আশা করি তোমরা জান্নাতীদের একচতুর্থাংশ হইবে। ইহা শুনিয়া আমরা তাকবীর দিলাম। অতঃপর বলিলেন, তোমরা জান্নাতীদের একত্তীয়াংশ হইবে। আমরা এবারও তাকবীর দিলাম। তারপর বলিলেন, আমি আশা দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।