Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ফাতেমার করাঘাত, সে আজ এমন সময় আসিয়াছে সাধারণতঃ যে সময় আসিতে সে অভ্যস্ত নহে। হযরত ফাতেমা (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, ফেরেশতাদের খাদ্য তো তাসবীহ-তাহলীল ও তাহমীদ, আমাদের খাদ্য কি? (অর্থাৎ আমাদের খাদ্যের ব্যবস্থা কি?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই পাক সত্তার কসম যিনি আমাকে হক দিয়া পাঠাইয়াছেন, মুহাল্মাদ (সাঃ)এর পরিবারের ঘরেও ত্রিশ দিন যাবৎ আগুন জ্বলে নাই। তবে আমাদের নিকট কিছু বকরি আসিয়াছে। যদি চাহ, পাঁচটি বকরি তোমাকে দিতে বলি। আর যদি চাহ, তোমাকে এমন পাঁচটি কলেমা শিখাইয়া দিতে পারি যাহা জিবরাঈল (আঃ) আমাকে শিখাইয়া গিয়াছেন। তিনি বলিলেন, তবে সেই পাঁচটি কলেমাই শিখাইয়া দিন যাহা আপনাকে জিবরাঈল (আঃ) শিখাইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি বল-__ চা ০৮১০০ 505013৩ চ৩০৯৯।১৯)6 1০591858 টির জিন 1281 হযরত ফাতেমা (রাঃ) ফিরিয়া হযরত আলী (রাঃ)এর নিকট আসিলেন। জন্য গিয়াছিলাম, কিন্তু আখেরাত লইয়া আসিয়াছি। হযরত আলী (রাঃ) বলিলেন, আজ তোমার জীবনের উত্তম দিন। (কোন্য) হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমরা হযরত আবু মুসা (রোঃ)এর সঙ্গে যাইতেছিলাম, তিনি কিছু লোককে বিশুদ্ধ ভাষায় কথা বলিতে শুনিলেন। তিনি বলিলেন, হে আনাস, এখানে আমার কি কাজ ? চল, আমরা আমাদের পরওয়ারদিগারকে স্মরণ করি। ইহারা তো মনে হইতেছে আপন জিহ্বা দ্বারা চামড়া ছিলিতেছে। অতঃপর জিজ্ঞাসা করিলেন, হে আনাস, কোন জিনিস মানুষকে আখেরাত হইতে পিছনে ফেলিয়া রাখিয়াছে এবং দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।