হায়াতুস্ সাহাবাহ রোঃ) ৩২৫ আমরা আখেরাতের মানুষ হইয়া যাই। কিন্তু যখন আপনার নিকট হইতে পৃথক হই তখন দুনিয়া ভাল লাগিতে থাকে এবং স্ত্রী সন্তানাদির গন্ধ শুকিতে লাগিয়া যাই। (অর্থাৎ উহাদের প্রতি ঝুঁকিয়া পড়ি।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিকট তোমাদের যে অবস্থা হয় যদি তোমরা সর্বদা সেই অবস্থায় থাকিতে তবে ফেরেশতাগণ নিজহাতে তোমাদের সহিত মোসাফাহা করিত এবং তোমাদের ঘরে ঘরে যাইয়া তোমাদের সহিত মোলাকাত করিত। আর যদি তোমরা গুনাহ না কর তবে আল্লাহ তায়ালা এমন জাতি পয়দা করিবেন যাহারা গুনাহ করিবে এবং মাফ চাহিবে যেন আমাদিগকে বেহেশত সম্পর্কে বলুন, উহার প্রাসাদগুলি কেমন হইবে? তিনি বলিলেন, একটি ইট সোনার ও একটি রূপার এবং উহার মসলা সুবাসিত মেশ্ক হইবে। বেহেশতের কন্কর মুক্তা ও ইয়াকৃত পাথর, এবং উহার মাটি জাফরান হইবে। যে উহাতে প্রবেশ করিবে সে বিলাসী জীবন লাভ করিবে,কখনও কষ্ট পাইবে না। অমর হইবে, কখনও মরিবে না। কাপড় পুরাতন হইবে না, যৌবন ক্ষয় হইবে না। তিন ব্যক্তি যাহাদের দোয়া রদ হয় না! (এক) ন্যয়পরায়ণ বাদশাহ। (দুই) রোজাদার যখন সে ইফতার করে। (তিন) অত্যাচারিতের দোয়া, যাহা মেঘের উপর উঠাইয়া লওয়া হয়, আসমানসমূহের দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং পাকপরওয়ারদিগার বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার সাহায্য করিব যদিও কিছু পরে হয়। (তাফসীরে ইবনে কাসীর) হযরত ফাতেমা €রোঃ)এর ঘটনা হযরত সুয়াইদ ইবনে গাফালা (রাঃ) বলেন, একবার হযরত আলী (রাঃ)এর ঘরে অনাহার শুরু হইল। তিনি হযরত ফাতেমা (্লাঃ)কে বলিলেন, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া কিছু চাহিয়া আনিতে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া দরজায় করাঘাত করিলেন। সেখানে হযরত উম্মে আইমান রোঃ) উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা নিশ্চয়ই. দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।