Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) হইবে। আমি আমার বেহেশতী স্দ্রীগণ, আমার ঘরবাড়ী ও যাহা কিছু সম্মান ইত্যাদি আল্লাহ তায়ালা আমার জন্য প্রস্তুত করিয়াছেন, উহা দেখিতে থাকিব। অতঃপর আমি আমার (তথাকার) বাড়ীর পথ সম্পর্কে অদ্যকার এই বাড়ীর পথ অপেক্ষা অধিক পরিচিত হইব। এইরূপে আমি বেহেশতের বাতাস ও আরাম কেয়ামত পর্যন্ত ভোগ করিতে থাকিব। আর যদি তাহা না হয়, বর্শার নিম্নের লোহা অপেক্ষা অধিক সংকীর্ণ হইয়া যাইবে। আমার জন্য দোযখের দরজা খুলিয়া দেওয়া হইবে। আমি আমার শিকল, লৌহ বন্ধনী ও সঙ্গীগণকে দেখিতে থাকিব। অতঃপর আমি আমার দোযখের ঠিকানা সম্পর্কে আমার অদ্যকার বাড়ী হইতে অধিক পরিচিত হইব। এইভাবে আমি কেয়ামত পর্যন্ত দোযখের গরম বাতাস ও গরম পানির কষ্ট ভোগ করিতে থাকিব। (আবু নুআঈম) হযরত উসায়েদ রোঃ)এর আকাঙ্খা হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরত উসায়েদ ইবনে হুযায়ের রোঃ) উত্তম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তিনি বলিতেন, যদি মৃত্যুর সময় আমি আমার তিন অবস্থার যে কোন এক অবস্থায় থাকি তবে আমি বেহেশতী। ইহাতে আমার কোন সন্দেহ নাই। (এক) যখন আমি কুরআন শরীফ তেলাওয়াত করি অথবা শুনি। (দুই) যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোতবা শুনি। (তিন) যখন আমি কোন জানাযায় শরীক হই। কারণ যখন আমি কোন জানাযায় শরীক হই তখন আমার মনে সেই কথাই জাগে যাহা আমার সহিত করা হইবে। এবং সেখানকার কথাই চিন্তা করি যেখানে আমাকে যাইতে হইবে। (মুনতাখাব) আখেরাতের প্রতি ঈমান বেহেশতের বর্ণনা হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, যখন আমরা আপনাকে দেখি আমাদের অন্তর বিগলিত হইয়া যায় এবং. দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।