হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩২৩ ছিনাইয়া লওয়া হইবে। বখারী-আদব) আবু ওয়ায়েল রেহঃ) বলেন, হযরত হোযাইফা (রাঃ)এর অসুস্থতা বাড়িয়া গেলে বানু আবস গোত্রের কিছু লোক তাহার নিকট আসিল। তন্মধ্যে খালেদ ইবনে রাবী” (রহঃ) আমাকে বলিয়াছেন যে, আমরা রাত্রিতে তাহার নিকট আসিলাম। তিনি তখন মাদায়েনে ছিলেন। অপর রেওয়ায়াতে আছে, সিলা ইবনে যুফার রেহঃ) বলেন, হযরত হোযাইফা রোঃ) আমাকে ও আবু মাসউদকে দেরহামে একখানা ডোরা কাটা চাদর লইয়া আসিলাম। তিনি বলিলেন, তোমরা কেমন কাপড় কিনিয়াছ, আমাকে দেখাও । আমরা তীহাকে দেখাইলাম। দেখিয়া বলিলেন, ইহা আমার কাফন হইবে না। আমার জন্য তো কামিস ছাড়া দুইখানা সাদা চাদরই যথেষ্ট। কারণ অতিশীঘ্রই উহা উত্তম অথবা নিকৃষ্ট কাপড় দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হইবে। সুতরাং আমরা তাহার জন্য সাদা দুইখানা চাদর কিনিয়া আনিলাম। অন্য রেওয়ায়াতে আছে, তিনি কাপড় দেখিয়া বলিলেন, তোমরা ইহা দ্বারা কি করিবে? তোমাদের সাথী যদি নেককার হয় তবে আল্লাহ তায়ালা উহা পরিবর্তন করিয়া দিবেন। অন্যথায় তাহাকে কবরের কোণায় কেয়ামত পর্যন্ত ফেলিয়া রাখিবেন। অপর এক রেওয়ায়াতে আছে, অন্যথায় কেয়ামতের দিন আল্লাহ তায়ালা উহা তাহার মুখের উপর ছুড়িয়া মারিবেন। (আবু নুআঈম) মৃত্যুর সময় হযরত আবু মূসা রোঃ)এর উক্তি যাহ্হাক ইবনে আবদুর রহমান (রহঃ) বলেন, হযরত আবু মূসা আশআরী (রাঃ) তাহার মৃত্যু নিকটবর্তী হইলে নিজের গোলামদিগকে ডাকিয়া বলিলেন, যাও, কবর খনন কর। কবর প্রশস্ত ও গভীর করিবে। তাহারা আসিয়া বলিল, আমরা কবর খনন করিয়াছি, উহা প্রশস্ত ও গভীর করিয়াছি। অতঃপর তিনি বলিলেন, খোদার কসম, উহা দুই ঠিকানার একটি হইবে। হয় কবর আমার জন্য এত প্রশস্ত করিয়া দেওয়া হইবে যে, উহার প্রত্যেক কোন চল্লিশ হাত হইবে। তারপর আমার জন্য বেহেশতের দরজা খুলিয়া দেওয়া দ/্/$/.9111001179.0010
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।