Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) রাখিলাম। তিনি আবার বলিলেন, আমার গণগুদ্ধয় যমীনের. সহিত মিলাইয়া দাও। অতঃপর নিজেই দাড়ি ও মাথা এলাইয়া দিলেন এবং মাটির উপর পড়িয়া গেলেন। তারপর বলিলেন, হে ওমর, তোমার ও তোমার মায়ের জন্য ধ্বংস, যদি আল্লাহ পাক তোমাকে মাফ না করেন। ইহার পর তিনি ইন্তেকাল করিলেন। তাহার উপর আল্লাহর রহমত বর্ষিত হউক। কবরের সম্মুখে হযরত ওসমান রোঃ)এর কান্না সাহাবাদের কান্নাকাটির অধ্যায়ে হানী হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত ওসমান রোঃ) যখন কোন কবরের পার্বে দীড়াইতেন এত কীদিতেন যে, তাহার দাড়ি ভিজিয়া যাইত। তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি বেহেশত দোযখের আলোচনায় এত কাঁদেন, না কবরের আলোচনায় এত কাঁদেন কেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, কবর আখেরাতের প্রথম মনধিল। যদি উহা হইতে কেহ নাজাত পাইয়া যায় তবে পরবর্তী মনযিল তাহার জন্য উহা হইতে সহজ হইবে। আর যদি এইখানে কেহ নাজাত না পায় তবে পরবর্তী মনযিল তাহার জন্য আরও কঠিন হইবে। মৃত্যুশয্যায় হযরত হোযাইফা রোঃ)এর উক্তি খালেদ ইবনে রাবী” (রহঃ) বলেন, যখন হযরত হোযাইফা (রাঃ) অত্যন্ত অসুস্থ হইয়া পড়িলেন, তাহার আত্মীয়-স্বজন ও আনসারগণ জানিতে পারিয়া রাত্রিতে অথবা সকাল বেলা তাহার নিকট আসিলেন। তিনি বলিলেন, এখন কোন্‌ সময়? তাঁহারা বলিলেন, রাত্রি অথবা বলিলেন, সকাল। তিনি বলিলেন, আমি দোযখগামী সকাল হইতে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাহিতেছি। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা আমার কাফন আনিয়াছ? আমরা বলিলাম হীা। তিনি বলিলেন, তোমরা কাফনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। কারণ যদি আল্লাহর নিকট আমার জন্য মঙ্গল নির্দিষ্ট হইয়া থাকে তবে উহা উত্তম কাফন দ্বারা বদলাইয়া দেওয়া হইবে। অন্যথায় অতিসত্বর উহা দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।