Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ 687
📝 Text 📖 PDF

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩২১ মৃত্যুশয্যায় হযরত ওমর (রোঃ)এর উক্তি ইয়াহইয়া ইবনে আবি রাশেদ নাসরী রেহঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর (রাঃ)এর যখন ইন্তেকালের সময় হইল তিনি নিজের ছেলেকে বলিলেন, হে আমার বেটা, যখন আমার মৃত্যুর সময় সন্নিকট হইবে তখন আমাকে কেবলার দিকে ফিরাইয়া দিও। তোমার হাঁটু দ্বারা আমার পিঠে ঠেস দিও এবং তোমার ডান হাত আমার কপালের উপর ও বাম হাত থুতনির নীচে রাখিও। যখন আমার মৃত্যু হইয়া যাইবে তখন চক্ষুদ্বয় বন্ধ করিয়া দিও। আমাকে মধ্যম ধরনের কাফন দিও। কারণ যদি আমার জন্য আল্লাহর নিকট মঙ্গল লেখা থাকে তবে উত্তম কাফন দ্বারা উহা বদলাইয়া দেওয়া হইবে। আর যদি বিপরীত হইয়া থাকে তবে অতিশীঘ্ব উহা ছিনাইয়া লওয়া হইবে। আমার কবর মধ্যম ধরনের খনন করিও। কারণ যদি আল্লাহর নিকট আমার জন্য মঙ্গল লেখা থাকে তবে উহা আমার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করিয়া দেওয়া হইবে, অন্যথায় আমার উপর উহা এত সংকীর্ণ করিয়া দেওয়া হইবে যে, পাজরের হাড়গুলি একটি অপরটির মধ্যে ঢুকিয়া যাইবে। আমার জানাযার সহিত কোন মেয়েলোককে বাহির করিবে না। আমার এমন প্রশংসা করিও না যাহা আমার মধ্যে নাই। কারণ আল্লাহ পাকই আমার সম্পর্কে ভাল জানেন। যখন আমার জানাযা বাহির করিবে তখন তাড়াতাড়ি চলিবে। কারণ যদি আল্লাহর নিকট আমার জন্য মঙ্গল লেখা থাকে তবে আমার জন্য যাহা উত্তম উহার দিকে তোমরা আমাকে পৌছাইয়া দিলে। আর না হয় তোমরা এক আপদ যাহা বহন করিয়া ফিরিতে ছিলে, ঘাড় হইতে ফেলিয়া দিলে। (ইবনে সাপ্দ) মঙ্গলাকাজ্থী উপযুক্ত ব্যক্তিদের উপর পরামর্শের ভার ন্যাস্ত করিবার অধ্যায়ে বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর (রাঃ) যখন বুঝিতে পারিলেন, মৃত্যু সন্নিকট, তখন বলিলেন, এখন যদি আমি সমস্ত দুনিয়ার সম্পদ লাভ করিতাম তবে উহার বিনিময়ে হইলেও আগত ভয়ানক পরিস্থিতি হইতে মুক্তি লাভ করিতাম। অতঃপর নিজের ছেলেকে বলিলেন, হে আবদুল্লাহ আমার গণগুদয় যমীনের সহিত লাগাইয়া দাও। হযরত আবদুল্লাহ বলেন, আমি তীহার গণুদ্য় আমার উরু হইতে নামাইয়া হাঁটুর নিয়াংশের উপর দ/্/$/.2111001179.0010

— Page 352 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.