Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩১৫ অর্থ ৪ তখন তাহাদিগকে বলা হইবে দোযখের স্পর্শ আস্বাদন কর। আমি প্রত্যেক বস্তকে (এক নির্দিষ্ট) পরিমাণ দিয়া সৃষ্টি করিয়াছি। (সুরা কমর £ ৪৮-৪৯) ইহারাই এই উম্মতের সর্বানকৃষ্ট লোক। ইহাদের রুগীকে দেখিতে যাইও না, ইহাদের মুর্দার জানাযা পড়িও না। আমি যদি ইহাদের কাহাকেও দেখিতে পাই তবে আমার এই দুই আঙ্গুল দ্বারা তাহার চক্ষু উপড়াইয়া দিব। অন্য এক রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, আমার ইচ্ছা হয়, তকদীর অবিশ্বাসীদের কাহাকেও পাই আর তাহার মস্তক চূর্ণ করিয়া দেই। সকলে জিজ্ঞাসা করিল, কেন? তিনি বলিলেন, কারণ আল্লাহ তায়ালা লওহে মাহ্ফুজকে প্রস্তৃত। উহার কলম নূরের, উহার লেখাও নূর এবং উহার প্রশস্ততা আসমান যমীন সমতুল্য । তিনি প্রত্যহ উহার প্রতি তিনশত ষাট বার দৃষ্টিপাত কংরন। প্রতি দৃষ্টিতে (অসংখ্য) জীবন দান করেন, মৃত্যু দান করেন, ইজ্জত দান করেন ও যিল্লাত দান করেন। এবং যাহা ইচ্ছা করেন। (আবু নুআইঈম) নাফে' রেহঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)এর শাম দেশীয় এক বন্ধু তাহার নিকট চিঠিপত্র লিখিত। একবার হযরত আবদুল্লাহ তাহাকে লিখিলেন, আমি সংবাদ পাইয়াছি, তুমি তকদীর সম্পর্কে সমালোচনা কর। খবরদার! তুমি আমার নিকট পত্র লিখিবে না। কারণ, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, অতিসত্বর আমার উম্মতের মধ্যে একদল লোক পয়দা হইবে যাহারা তক্দীরকে অবিশ্বাস করিবে। হযরত আলী রোঃ)এর উক্তি নাযাল ইবনে সাবরাহ (রহঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ)কে বলা হইল, আমীরুল মুমিনীন! এইখানে একদল লোক আছে যাহারা বলে, কোন ঘটনা ঘটিবার পূর্বে আল্লাহ্‌ পাক জানেন না, কি ঘটিবে? তিনি বলিলেন, তাহাদের মা তাহাদিগকে হারাক__ তাহারা কোথা হইতে এই কথা বলিতেছে? বলা হইল, তাহারা কুরআনের এই আয়াত হইতে এই অর্থ বাহির করিতেছে। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।