Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩১৩ যতক্ষণ না ভালমন্দ তাকদীরের প্রতি ঈমান আনিবে। আমি বলিলাম, আব্বাজান ! আমি ভালমন্দ তাকদীর কি, তাহা কিভাবে বুঝিব? তিনি বলিলেন, তুমি জানিয়া রাখ, যাহা তোমার জন্য লেখা হয় নাই তাহা কখনও তোমার নিকট পৌছিবে না; আর যাহা তোমার জন্য লেখা হইয়াছে তাহা কখনও তোমার নিকট পৌছিতে ভূল হইবে না। হে আমার বেটা! আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, সর্বপ্রথম আল্লাহতায়ালা কলমকে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তাহাকে আদেশ করিয়াছেন, লেখ, সঙ্গে লিখিয়া দিয়াছে। হে আমার বেটা, এই ঈমান ব্যতীত যদি তোমার মৃত্য হয় তবে তুমি দোযখে যাইবে। (তাফসীরে ইবনে কাসীর) একজন সাহাবী রোঃ)এর মৃত্যুর সময় কান্না আবু নাদরাহ রেহঃ) বলেন, আবু আবদুল্লাহ নামক একজন সাহাবী (রাঃ) অসুস্থ হইলে তাহার সঙ্গীগন তাহাকে দেখিতে গেলেন। তিনি কাঁদিতেছিলেন। তাহারা বলিলেন, আপনি কেন কাদিতেছেন? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এ কথা বলেন নাই যে, তুমি মোচ খাট করিবে এবং আমার সহিত মিলিত হওয়া পর্যন্ত ইহার উপর কায়েম থাকিবে। তিনি বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তায়ালা আপন ডান হাতে একমুষ্টি লইয়া বলিয়াছেন, “ইহারা বেহেশতের জন্য, আমি কাহারো পরওয়া করি না। এবং অপর হাতে একমুষ্টি লইয়া বলিয়াছেন, ইহারা দোযখের জন্য, আমি কাহারো পরওয়া করি না।” জানিনা আমি কোন্‌ মুষ্টিতে ছিলাম। (আহমাদ) হযরত মুআয োঃ)এর কান্না তাবারানীর রেওয়ায়াতে আছে £ হযরত মুআয (রাঃ) মৃত্যুর সময় কীদিতে লাগিলেন। তীহাকে জিজ্ঞাসা করা হইল আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, খোদার কসম, আমি মৃত্যুভয়ে অথবা এই দুনিয়া যাহা পিছনে ছাড়িয়া যাইতেছি তাহার জন্য কীদিতেছি না। বরং আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।