৩১২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) খাদ্য খায়না। তারপর তৃমি দরজা বন্ধ করিয়া দিয়া নীচে চলিয়া যাও। তাহার স্ত্রী বলেন, আমি দরজা বন্ধ করিয়া দিয়া কিছুক্ষণ অপেক্ষা করিলাম এবং কিছু অস্পষ্ট আওয়াজ শুনিতে পাইলাম। কিছুক্ষণ পর উপরে যাইয়া দেখিলাম, তিনি মৃত্যুবরণ করিয়াছেন। অন্য রেওয়ায়াতে বর্ণিত আছে, তিনি ইহার সুগন্ধ পাইবেন, তীহারা খাদ্য খান না। এই অধ্যায়ের আরো কিছু ঘটনা গায়েবী মদদের অধ্যায়ে ফেরেশতাদের দ্বারা সাহায্য-এর বর্ণনায় আসিতেছে। (ইবনে সান্দ) তাকদীরের প্রতি ঈমান হযরত আয়েশা রোঃ)এর উক্তি হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারদের একটি বালকের জানাযার জন্য ডাকা হইল। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! কি সৌভাগ্য! সে বেহেশতের চড়ুইদের মধ্য হইতে একটি চড়ুই। কারণ সে কোন গুনাহ করে নাই, আর গুনাহ করিবার বয়সও পায় নাই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহার বিপরীত অন্য কিছু কি হইতে পারে না? আয়েশা ! আল্লাহ তায়ালা বেহেশত সৃষ্টি করিয়াছেন এবং বেহেশতের জন্য উহার বাসিন্দাগণকে পিতার গুঁরসে থাকিতেই সৃষ্টি করিয়াছেন। এইরূপে তিনি দোযখ সৃষ্টি করিয়াছেন এবং দোযখের জন্য উহার বাসিন্দাগণকে পিতার গুরসে থাকিতেই সৃষ্টি করিয়াছেন। (মুসলিম) হযরত ওবাদাহ রোঃ)এর অসিয়ত ওলীদ ইবনে ওবাদাহ (রাঃ) বলেন, আমি হযরত ওবাদাহ (রাঃ)এর অসুখের সময় তাহার নিকট গেলাম। আমার ধারণা হইল যে, এই রোগেই তাহার মৃত্যু হইবে। আমি আরজ করিলাম, আব্বাজান ! আমাকে কিছু অসিয়ত করুন। আমার জন্য একটু কষ্ট স্বীকার করুন। তিনি বলিলেন, আমাকে বসাইয়া দাও। তাঁহাকে বসানো হইলে তিনি বলিলেন, হে আমার বেটা, তুমি ঈমানের স্বাদ ও আল্লাহ সম্পর্কে প্রকৃতজ্ঞান লাভ করিতে পারিবে না দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।