হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩০৭ ঘর হইতে যে কম্বল লইয়া বাহির হইয়াছিলেন উহাই কাঁধে লইয়া ফিরিয়া আসিলেন। তাহার স্ত্রী তাহাকে বলিলেন, অন্যান্যরা যেমন তাহাদের পরিবার- পরিজনের জন্য হাদিয়া ইত্যাদি আনিয়া থাকে আপনি আমাদের জন্য যাহা আনিয়াছেন তাহা কোথায় ঃ তিনি বলিলেন, আমার সহিত একজন পর্যবেক্ষক ছিল যেদ্দরূন কিছু আনিতে পারি নাই)। স্ত্রী বলিলেন, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর (োঃ)এর নিকট আমীন (আমানতদার) হিসাবে পরিচিত ছিলেন। আর ওমর (রাঃ) (অবিশ্বাস করিয়া) আপনার সহিত পর্যবেক্ষক পাঠাইয়াছে! তাহার স্ত্রী এই কথা অন্যান্য মেয়েদের সহিত আলোচনা করিলেন এবং হযরত ওমর (োঃ) সম্পর্কে সমালোচনা করিলেন। এই কথা হযরত ওমর (াঃ)এর কানে পৌছিল। তিনি হযরত মুআয (রাঃ)কে ডাকিয়া বলিলেন, আমি কি পর্যবেক্ষণের জন্য তোমার সহিত লোক পাঠাইয়াছিলামঃ হযরত মুআয (োঃ) বলিলেন, আমি তাহার নিকট ওজর করিবার মত আর কিছু না পাইয়া এই কথা বলিয়াছি। তিনি ইহা শুনিয়া হাসিয়া উঠিলেন ও তাহাকে কিছু দিয়া বলিলেন, যাও ইহা দ্বারা তাহাকে রাজি করিয়া লও। ইবনে জারীর (রহঃ) বলেন, হযরত মুআয (রাঃ) পর্যবেক্ষক বলিতে আল্লাহ তায়ালাকে বুঝাইয়াছেন। (আর তাহার সী বুঝিয়াছেন কোন মানুষ)। (কান্য) হযরত সা'লাবা (রাঃ)এর হাদীস ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ) হইতে বর্ণিত আছে, একবার হযরত আয়েশা রোঃ) বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যাহার শ্রবণশক্তি সমস্ত আওয়াজকে ঘিরিয়া রহিয়াছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন সেই মেয়েলোকটি আসিয়া নিজের স্বামীর বিরুদ্ধে নালিশ করিতেছিল তখন আমিও ঘরের এক কোণে ছিলাম, আমি তাহার সকল কথা শুনিতেছিলাম না। কিন্তু আল্লাহ তায়ালা আয়াত নাযিল করিলেন__ ৪02৮0 পা ঠাসা তা পা ক্র পাঙ্গ পাকে পা কে 2 বাজারে 28 ০৬154401481--555 88) -৮৪৩০০)115১4৮৯৮৭৪ ৮ পে রা ১৮ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।