হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩০৩ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহা শুনাইলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদের জন্য ইহা আগেও অপছন্দ করিতাম। তোমরা এইরকম বল, আল্লাহ যাহা চাহিয়াছেন, তারপর অমুক চাহিয়াছে। হযরত আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া কোন কাজের ব্যাপারে কথা বলিতেছিল। সে বলিল,'আল্লাহ ও আপনি যাহা চাহেন।, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তৃমি আমাকে আল্লাহ পাকের সমকক্ষ বানাইয়া দিলে ! বরং বল, আল্লাহ পাক একাই যাহা চাছেন। (বাইহাকী) এক ইহুদীর প্রশ্ন ও রাসূলুল্লাহ সোঃ)এর জবাব ইমাম আওযায়ী (রহঃ) হইতে বর্ণিত হইয়াছে, এক ইহুদী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া মাশীয়াত (এরাদা ও ইচ্ছা) সম্পর্কে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, মাশীআত একমাত্র আল্লাহ তায়ালার জন্য। সে বলিল, আমি যখন দাঁড়াইতে ইচ্ছা করি, দীঁড়াই। তিনি বলিলেন, আল্লাহই চাহিয়াছেন যে, তুমি দীড়াও। সে বলিল, আমি যখন বসিতে ইচ্ছা করি, বসিয়া যাই। তিনি বলিলেন, আল্লাহই চাহিয়াছেন তুমি বস। সে বলিল, আমি যদি এই খেজুর গাছটি কাটিতে ইচ্ছা করি, কাটিয়া ফেলি। তিনি বলিলেন, আল্লাহই ইচ্ছা করিয়াছেন তুমি উহা কাটিয়া ফেল। সে বলিল, আমি যদি উহা কাটিতে ইচ্ছা না করি তবে কাটি না। তিনি বলিলেন, আল্লাহরই ইচ্ছা হইল যে, তুমি উহা কাটিবে না। এমন সময় হযরত জিবরাঈল (আঃ) আসিলেন এবং বলিলেন, আপনাকে আপনার যুক্তি এমনিভাবে শিখাইয়া দেওয়া হইয়াছে যেমন হযরত ইবরাহীম (আঃ)কে তাহার যুক্তি শিখাইয়া দেওয়া হইয়াছিল। বর্ণনাকারী বলেন, এই বিষয়েই কুরআনে পাক নাযিল হইয়াছে £ এগ পপি তা পা টিটি শি পে পাপা পাপী পি পট টি টি তাত কা পা পি ভি পু টি কি তাত শা ০১55০০৮৯ এ৩ 2৭9 ৬৮০5৪2১০৮৯০ ৩ দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।