Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তায়ালা আরোহনের সমস্ত জানোয়ারের উপর আপদ নাধিল করিবেন এবং কোন সওয়ারী বাকি থাকিবে না। কেহ তাহার অতি পছন্দনীয় মূল্যবান বাগানের বিনিময়েও একটি বৃদ্ধ হাওদাহযুক্ত উট খরিদ করিতে চাহিবে, কিন্তু পারিবে না। (আহমাদ) একটি স্বপ্ন ও রাসূলুল্লাহ সোঃ)এর নির্দেশ হযরত আয়েশা রোঃ)এর সৎ ভাই তোফায়েল ইবনে আবদুল্লাহ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি একদিন স্বপ্নে দেখিলেন_ একদল নাসারার সহিত তাঁহার দেখা হইয়াছে। তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা খুবই ভাল লোক, শুধু যদি তোমরা হযরত ঈসা (আঃ)কে খোদার বেটা না বলিতে। তাহারা বলিল, তোমরাও খুবই ভাল লোক যদি তোমরা-_- “আল্লাহ যাহা চাহেন মোহাম্মদ সেঃ) যাহা চাহেন' না বলিতে। তারপর একদল ইহুদীর সহিত তাহার দেখা হইল। তিনি বলিলেন, তোমরা খুবই ভাল লোক, শুধু যদি তোমরা হযরত উযায়ের আঃ)কে আল্লাহর বেটা না বলিতে। তাহারা বলিল, তোমরাও খুবই ভাল লোক যদি তোমরা-_ “আল্লাহ যাহা চাহেন ও মোহাম্মাদ (সঃ) যাহা চাহেন” না বলিতে । তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া স্বপ্ন শুনাইলেন। তিনি বলিলেন, তুমি কি ইতিপূর্বে এই কথা আর কাহাকেও জানাইয়াছঃ তিনি বলিলেন, হা। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানা পড়িয়া বলিলেন, তোমাদের ভাই এক স্বপ্ন দেখিয়াছে যাহা তোমরা শুনিয়াছ। সুতরাং তোমরা এইরূপ বলিও না বরং বল-_ আল্লাহ যাহা চাহেন, তিনি এক, তাহার সহিত কেহ শরীক নাই। অপর একটি স্বপ্নের ঘটনা হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, কোন একজন মুসলমান স্বপ্নে দেখিলেন যে, আহলে কিতাবের এক ব্যক্তির সহিত তাহার দেখা হইয়াছে। সে বলিল, তোমরা খুবই ভাল লোক যদি তোমরা শিরক না করিতে। কেননা তোমরা বলিয়া থাক__ আল্লাহ ও মোহাম্মাদ সেঃ) যাহা চাহেন। তিনি রাসূলুল্লাহ্‌ দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।