হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৯৯ হযরত, সুওয়াইদ (রাঃ) ও তাঁহার সঙ্গীগণের ঘটনা দাওয়াতের অধ্যায়ে হযরত সুওয়াইদ ইবনে হারেস (রোঃ)এর হাদীস বর্ণিত হইয়াছে। তিনি বলিয়াছেন যে, আমার কাওমের সাত জনের মধ্যে আমি সপ্তম ছিলাম। আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম এবং তাহার সহিত কথা বলিলাম, তিনি আমাদের অবস্থা ও পোশাকাদি দেখিয়া খুবই পছন্দ করিলেন এবং বলিলেন, “তোমরা কাহারা?, আমরা বলিলাম, “আমরা মুমেনীন।” তিনি বলিলেন, প্রত্যেক কথার তাৎপর্য থাকে। তোমাদের কথা ও ঈমানের তাৎপর্য কি? হযরত সুওয়াইদ (রাঃ) বলেন, আমরা বলিলাম, পনেরটি আদত বা অভ্যাস। তন্মধ্যে পাঁচটি__ যাহার প্রতি আপনার প্রেরিত প্রতিনিধিগণ আমাদিগকে ঈমান আনিতে আদেশ করিয়াছেন। পাঁচটি আমল-_যাহা করিতে আদেশ করিয়াছেন। আর পাঁচটি আখলাক বা চারিত্রিক বিষয়__যাহা জাহেলিয়াতের যুগ হইতে আমাদের মধ্যে চলিয়া আসিতেছে, এবং আমরা এখনো উহার উপর অবিচল আছি। অবশ্য তন্মধ্যে যদি কোনটা আপনি অপছন্দ করেন তবে উহা পরিত্যাগ করিব। অতঃপর উক্ত হাদীসে এক এক করিয়া আল্লাহ তায়ালা, তাঁহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তীহার রাসূলগণ ও ভাল-মন্দ তাকদীরের উপর ঈমান স্থাপন এবং ইসলামের পৌচ) রোকন ও পৌঁচটি) ভাল আখলাকের কথা উল্লেখিত হইয়াছে। এক মোনাফেকের তওবার ঘটনা হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়া ছিলাম। এমন সময় বনু হারেসার হযরত হারমালা ইবনে যায়েদ (রাঃ) আসিয়া তাহার সম্মুখে বসিলেন এবং বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! ঈমান এইখানে, এবং হাত দ্বারা জিহ্বার প্রতি ইঙ্গিত করিলেন। আর নেফাক এইখানে এবং হাত দ্বারা বুকের দিকে ইঙ্গিত করিলেন। আল্লাহর জিকির খুব কম করা হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিয়া রহিলেন। তিনি আবার বলিলেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।