২৯৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ঘোড়সওয়ার যিনি শহীদ হইলেন। (মুনতাখাবে কান্য) ইবনে নাজ্জার ও হযরত আনাস রোঃ) হইতেও উক্ত হাদীস রেওয়ায়াত করা হইয়াছে, তবে উহাতে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, সম্মুখে একজন আনসারী যুবকের সহিত দেখা হইলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি কিরূপে সকাল করিয়াছ? তদুত্বরে তিনি বলিলেন, আমি সত্যিকার ঈমান লইয়া সকাল করিয়াছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কি বলিতেছ, ভাবিয়া দেখ। প্রত্যেক কথার মর্মার্থ থাকে, তোমার কথার মর্মার্থ কি? তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! বাকি অংশটুকু উপরোক্ত রেওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। (মুনতাখাব) হযরত মুআয (োঃ)এর ঘটনা হযরত আনাস (রোঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইলেন। তিনি বলিলেন, “হে মুআয, তুমি কিরূপে সকাল করিয়াছ?, হযরত মুআয (রাঃ) বলিলেন, “আমি মুমিন অবস্থায় সকাল করিয়াছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক কথার অর্থ থাকে এবং প্রত্যেক হকের হাকীকত থাকে। তুমি যাহা বলিতেছ তাহার অর্থ কি? তিনি বলিলেন, আমি সর্বদাই সকালে মনে করি বিকাল পর্যস্ত বাচিব না এবং বিকালে মনে করি সকাল পর্যস্ত বাঁচিব না। প্রতি কদমেই মনে করি দ্বিতীয় কদম উঠাইবার সময় বুঝি পাইব না। আর আমি যেন দেখিতেছি, কেয়ামতের ময়দানে) সমস্ত উম্মাত হাঁটু গাড়িয়া অপেক্ষা করিতেছে, আর তাহারা দুনিয়াতে যে সকল মূর্তির পূজা ও এবাদত করিয়াছে এসকল মৃর্তিসহ তাহাদিগকে আমলনামার দিকে ডাকা হইতেছে। আর আমি যেন দোযখীদের শাস্তি ও বেহেশতীদের পুরস্কার দেখিতেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি থাক।' (আবু নুআঈম) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।