হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৯৭ ঈমানের হাকীকাত ও পূর্ণতা হারেস ইবনে মালেক রোঃ)এর ঘটনা হযরত আনাস (োঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইয়া দেখিলেন, হযরত হারেস ইবনে মালেক রোঃ) শুইয়া আছেন। তিনি তাহাকে পা দ্বারা হরকত দিলেন এবং বলিলেন, “মাথা উঠাও !” তিনি মাথা উঠাইয়া বলিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক, ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হারেস ইবনে মালেক, কিরূপে সকাল করিয়াছ? তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ !সত্যিকার মুমিন রূপে আমার সকাল হইয়াছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক কথার তাৎপর্য থাকে, তোমার এই কথার তাৎপর্য কি? তিনি বলিলেন, আমি দুনিয়াকে পরিত্যাগ করিয়াছি, সারাদিন রোযা রাখিয়াছি, সারারাত্রি জাগিয়াছি। আমার অবস্থা এমন, যেন আমি আমার পরওয়াদিগারের আরশ দেখিতেছি এবং বেহেশতীদেরকে যেন দেখিতেছি, তাহারা কিরূপ আনন্দের সহিত পরস্পর সাক্ষাৎ করিতেছেন, আর দোষখীদেরকে যেন দেখিতেছি তাহারা কিরূপ চীৎকার করিতেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তৃমি এমন ব্যক্তি যাহার অতএব ইহাকে মজবুত করিয়া ধরিয়া থাক। বনে আসাকির) আসকারী হইতেও অনুরূপ রেওয়ায়াত বর্ণিত হুইয়াছে। তবে উহাতে সাহাবীর নাম হারেসাহ ইবনে নোমান (রাঃ) উল্লেখ করা হইয়াছে। এবং আরও বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি বাসীরাত অর্থাৎ অন্তর্দৃষ্টি লাভ করিয়াছ, মজবুত করিয়া ধরিয়া থাক। তারপর বলিলেন, তৃমি এমন বান্দা যাহার অন্তরকে আল্লাহ তায়ালা ঈমান দ্বারা নূরান্িত করিয়া দিয়াছেন। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! ওয়াসাল্লাম তাহার জন্য দোয়া করিলেন। সুতরাং একদিন যখন ঘোষণা হইল, হে আল্লাহর ঘোড় সওয়ারগণ, সওয়ার হও । তখন দেখা গেল, ঘোড়সওয়ারদের মধ্যে তিনিই সর্বপ্রথম ঘোড়সওয়ার ছিলেন। এবং তিনিই সর্বপ্রথম দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।