Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৯৫ “গায়েবী মদদ ও নুসরাত*এর বর্ণনায় হযরত সাবেত ইবনে আকরাম (োঃ)এর উক্তি আসিতেছে। তিনি হযরত আবু হোরায়রা রোঃ)কে বলিলেন, তুমি মনে হয় শত্রসংখ্যা অনেক বেশী দেখিতেছ। হযরত আবু হোরায়রা (রোঃ) বলেন, “আমি বলিলাম, জ্বী হা।, তিনি বলিলেন, “তুমি বদরের যুদ্ধে আমাদের সঙ্গে উপস্থিত ছিলে না? আমরা সংখ্যাধিক্যের দ্বারা কখনো জয়লাভ করি না। হযরত খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ)এর উক্তিও আসিতেছে, যখন কেহ বলিল, রোমীয়রা সংখ্যায় কত বেশী আর মুসলমানগণ সংখ্যায় কত: কম! তখন তিনি তাহাকে বলিলেন, রোমীয়রা কত কম, মুসলমানগণ কত বেশী! লোকসংখ্যা দ্বারা নহে বরং আল্লাহ্‌র নুসরাত ও জয়লাভের দ্বারাই সৈন্যসংখ্যার আধিক্য প্রমাণিত হয় এবং পরাজয় ও গ্লানির দ্বারাই সৈন্যসংখ্যা কম বলিয়া প্রমাণিত হয়। খোদার কসম, আমার মনে এরূপ আগ্রহ জাগে যে, আমি আমার গদিবিহীন আশকার ঘোড়ায় আরোহন করি আর শক্রসংখ্যা দ্বিগুণ হয়। হযরত আমর ইবনুল আস (রাঃ)এর নিকট হযরত আবু বকর (রোঃ)এর চিঠি সম্পর্কিত বর্ণনাও সামনে আসিতেছে। তিনি লিখিয়াছেন, “আম্মা বাদ্দ, তোমার চিঠি আমার নিকট পৌছিয়াছে। তুমি তাহাতে রোমীয়দের অধিক পরিমাণে সৈন্য সমাবেশের কথা লিখিয়াছ। আল্লাহ্‌ তায়ালা তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদেরকে কখনো অধিক অন্ত্রশস্ত্র ও অধিক সৈন্যসংখ্যার দ্বারা সাহায্য করেন নাই, বরৎ আমরা তো রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জেহাদে যাইতাম, অথচ আমাদের নিকট দুইটাই ঘোড়া থাকিত অথবা একই উটের উপর পালাক্রমে চড়িয়া চলিতাম। ওহদের যুদ্ধে আমাদের নিকট শুধু একটাই ঘোড়া ছিল, যাহাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আরোহন করিতেন। এতদসন্বেও দান করিয়াছেন। হযরত উসামা (রাঃ)এর লশকর পরিচালনায় হযরত আবু বকর (রোঃ) কি করিয়াছিলেন তাহাও পূর্বে বর্ণিত হইয়াছে। যখন চারিদিক হইতে সমস্ত আরব ভাঙ্গিয়া পড়িল। গোটা আরব জাহান দ্বীন ইসলামকে ত্যাগ করিয়া মুরতাদ হইয়া গেল। মুনাফিকরা আত্মপ্রকাশ করিতে শুরু করিল এবং ইহুদী ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।