২৯৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) তাবরানী হযরত ইবনে আববাস রোঃ) হইতে একটি দীর্ঘ হাদীস রেওয়ায়াত করিয়াছেন যাহা গায়েবী মদদ-এর অধ্যায়ে আল্লাহর রাস্তায় খানাপিনায় বরকতের বর্ণনায় আসিতেছে। উহাতে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দাও, আমিই প্রথম আঘাত করিব। সুতরাং তিনি বিসমিল্লাহ বলিয়া আঘাত করিলেন। তাহাতে পাথরের এক তৃতীয়াংশ পরিমাণ একটি টুকরা ভাঙ্গিয়া গেল এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন__ 25৩ 2585 1১৯০৯ 51 (অর্থ £ আল্লাহু আকবার, কাস্বার রবের কসম, রোমের মহলগুলি !) তারপর আবার আঘাত করিলেন। এইবারও একটুকরা ভাঙ্গিয়া পড়িল এবৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন__ ই 55555255 (অর্থ ৪ আল্লাহু আকবার, কাবার রবের কসম, পারস্যের মহলগুলি)। তখন মোনাফেকরা বলিল, আমরা খন্দক খনন করিতেছি আর তিনি আমাদিগকে রোম পারস্যের মহলের ওয়াদা করিতেছেন ! সাহাবাদের বিভিন্ন উক্তি হযরত খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ)এর বিষপানে কোন ক্রিয়া না করা ও তাহার এই উক্তি যে, “কোন প্রাণী ততক্ষণ মরে না যতক্ষণ না তাহার মৃত্যুর সময় আসে ।” এবং হীরাবাসী খৃষ্টান নেতা__আমর ইবনে আবদে মাসীহ এর এই উক্তি যে, “হে আরববাসী, তোমরা যাহা চাহিতেছ তাহা অবশ্যই অর্জন করিতে পারিবে, যতদিন তোমাদের মধ্যে এ যুগের অর্থাৎ সাহাবাদের) একজনও অবশিষ্ট থাকিবেন। এবং হীরাবাসীদের উদ্দেশ্যে তাহার এই উক্তি যে, আমি অদ্যকার ন্যায় মনোযোগ দানের উপযুক্ত অতি পরিস্কার কোন বিষয় আর কখনও দেখি নাই, এই সকল বিস্তারিত রেওয়ায়াত গায়েবী মদদ-এর অধ্যায়ে আসিতেছে। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।