২৯২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) উদ্ভাসিত হইয়া উঠিল যাহা আমি স্বচক্ষে দেখিলাম। উপস্থিত সাহাবায়ে কেরাম রোঃ) বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ্, আল্লাহ্র নিকট দোয়া করুন, যেন আল্লাহ্, তায়ালা আমাদিগকে এসকল শহরের উপর বিজয় দান করেন ও তাহাদের আওলাদকে আমাদের জন্য গনীমতে পরিণত করিয়া দেন এবং আমাদের হাতে তাহাদের দেশগুলিকে ধ্বংস করিয়া দেন। তিনি দোয়া করিলেন। অতঃপর বলিলেন, আমি যখন দ্বিতীয় বার আঘাত করিলাম, তখন কায়সার ও তাহার পার্বব্তী শহরগুলি আমার সম্মুখে উদ্তাসিত হইয়া উঠিল এবং আমি স্বচক্ষে তাহা দেখিলাম। সাহাবায়ে কেরাম (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! দোয়া করুন, যেন আল্লাহ্ তায়ালা আমাদিগকে এই সকল শহরের উপর বিজয় দান করেন ও তাহাদের আওলাদকে আমাদের জন্য গনীমতে পরিণত করিয়া দেন এবং তাহাদের দেশগুলিকে আমাদের হাতে ধ্বংস করিয়া দেন। তিনি দোয়া করিলেন। তারপর বলিলেন, যখন আমি তৃতীয়বার আঘাত করিলাম তখন হাবশা ও তাহার আশেপাশের গ্রামগুলি আমার সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠিল এবং আমি তাহা স্বচক্ষে দেখিলাম। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হাবশাকে নিজ্কৃতি দিও যতদিন তাহারা তোমাদিগকে নিষ্কৃতি দেয় এবং তুর্কিদের নিষ্কৃতি দিও যতদিন তাহারা তোমাদিগকে নিম্কৃতি দেয়। (নাসায়ী) ইবনে জারীর (রাঃ) হযরত আমর ইবনে আউফ (োঃ) হইতে এক হাদীস রেওয়ায়াত করিয়াছেন। উহাতে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া হযরত সালমান রোঃ)এর হাত হইতে কুড়াল লইলেন এবং এত জোরে পাথরের উপর আঘাত করিলেন যে, উহার কিছু অংশ ভাঙ্গিয়া গেল এবং এতবড় আলো বিচ্ছুরিত হইল যে, অন্ধকার রাত্রিতে চেরাগের ন্যায় সমস্ত মদীনা আলোকিত হইয়া গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ধবনির ন্যায় সজোরে তাকবীর দিলেন। মুসলমানগণও তাকবীর দিলেন। তারপর এমনিভাবে দ্বিতীয় ও তৃতীয় আঘাত করিলেন। হযরত সালমান (রাঃ) ও মুসলমানগণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই নূরের কথা উল্লেখ করিয়া উহা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, প্রথম বারে আমার সামনে হীরার মহলগুলি ও ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।