২৯০ হায়াতুস্ সাহাবাহ রোঃ) না। এবং নৌকায় চড়িয়া সে ফারেস পোরস্য) চলিয়া গেল। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত সমুদ্ধ অধীন হইয়া যাওয়া সম্পর্কিত হাদীস পরে আসিতেছে । এবং হযরত সাশ্দ ইবনে আবি ওক্কাস (রাঃ)-এর কাদেসিয়ার যুদ্ধে দাজলা নদী অতিক্রমের ঘটনাও পরে আসিতেছে, যাহাতে হুজ্র ইবনে আদি (রাঃ)-এর এই কথাও উল্লেখিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, এই সকল দুশমন পর্যন্ত পৌছাইতে তোমাদের সামনে এই দাজলা নদীই বাধা হইয়া দীড়াইয়াছে? কোন প্রাণী মরিবে না যতক্ষণ না আল্লাহ্ তায়ালার লিখিত নির্ধারিত হুকুম আসে। অতঃপর তিনি নিজের ঘোড়াকে পানির মধ্য দিয়া চালাইয়া দিলেন। তাঁহার দেখাদেখি সকলেই চালাইয়া দিল। যখন দুশমনেরা তাহাদিগকে দেখিল তখন তাহারা "দানব! দানব!” বলিয়া চীৎকার করিতে করিতে পলায়ন করিল। (আবু নুআঈম) হযরত তামীম দারী রোঃ)এর আগুন তাড়ান মুয়াবিয়া ইবনে হারমাল রোঃ) হইতে বর্ণিত হাদীসে আছে-_তিনি বলেন, একবার মদীনার প্রস্তর ভূমির দিক হইতে আগুন বাহির হইল। হযরত ওমর (রাঃ) হযরত তামীম দারী (রাঃ)-এর নিকট আসিয়া বলিলেন, “এই আগুনকে সামলাও।” তিনি উত্তর করিলেন, “আমীরুল মু'মেনীন! আমি কে? আমার কি যোগ্যতা আছে?” কিন্ত হযরত ওমর (রাঃ) তাহাকে পীড়াপীড়ি করিতে লাগিলেন। অগত্যা তিনি তীহার সহিত উঠিলেন এবং আগুনের দিকে চলিলেন; আমিও তীহাদের অনুসরণ করিলাম। হযরত তামীম রোঃ) আগুনকে এইভাবে হাত দ্বারা ঠেলিতে লাগিলেন। পিছু হঠিতে হঠিতে আগুন গিরিপথে ঢুকিয়া গেল, তিনিও উহার পিছনে পিছনে গ্িরিপথের ভিতর পর্যস্ত চলিয়া গেলেন। হযরত ওমর (রাঃ) বলিতে লাগিলেন, “যে ব্যক্তি দেখে নাই সে তাহার সমতুল্য হইতে পারে না যে দেখিয়াছে। (আবু নুআঈম) খন্দকের পাথরে আঘাত করিবার ঘটনা ও সুসংবাদ প্রদান বাহরাইনের আবু সাকিনা কোন এক সাহাবী রোঃ) হইতে বর্ণনা দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।