Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৮৫ আবু বকর (োঃ)এর নিকট আসিয়া বলিলেন, হে আবু বকর, আমরা হকের উপর এবং তাহারা বাতিলের উপর নহে কি? হযরত আবু বকর (রাঃ) তীহাকে কখনও বিফল করিবেন না। এই পরিপ্রেক্ষিতেই সূরা ফাতাহ্‌ নাধিল হয়। বোখারী ও মুসলিম শরীফের অপর এক রেওয়ায়াতে উক্ত হাদীস ভিন্ন শব্দে এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত সাহ্‌ল ইবনে হুনাইফ (োঃ) বলিলেন, হে লোকসকল,তোমরা আপন রায়কে ত্রুটিযুক্ত মনে কর। কারণ, আবু জান্দালের ফরিয়াদের দিন (অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির দিন, যখন হযরত আবু জান্দাল রোঃ) শৃজঙ্খলাবদ্ধ অবস্থায় মুসলমানদের নিকট পৌছিয়া ফরিয়াদ করিয়াছিলেন।) আমি দেখিয়াছি। যদি আমার শক্তি থাকিত তবে সেদিন আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিতাম। অপর এক রেওয়ায়াতে আছে, এই পরিপ্রেক্ষিতে সূরা ফাতাহ্‌ নাধিল হইলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)কে ডাকিলেন এবং সুরাটি তাহাকে পড়িয়া শুনাইলেন। (তফসীরে ইবনে কাসীর) আল্লাহ্‌র প্রতি দাওয়াত এর অধ্যায়ে হুদাইবিয়ার সন্ধির বর্ণনায় এই হাদীসটি বর্ণিত হইয়াছে। সেখানে ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত আবু জান্দাল (রাঃ) বলিলেন, হে মুসলমানগণ, আমাকে মুশরিকদের নিকট ফেরৎ পাঠান হইতেছে? অথচ আমি তোমাদের নিকট মুসলমান হইয়া আসিয়াছি। তোমরা কি আমার দুর্দশা দেখিতে পাইতেছ না? তাহাকে আল্লাহ্‌ তায়ালার উপর ঈমান আনার অপরাধে কঠিন শাস্তি দেওয়া হইয়াছিল। হযরত ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলাম, আপনি কি আল্লাহ্‌র সত্য নবী নহেন? তিনি বলিলেন, নিশ্চয়ই! আমি বলিলাম, আমরা হকের উপর ও আমাদের দুশমনগণ বাতিলের উপর নহে কি। তিনি বলিলেন, নিশ্চয়ই! আমি বলিলাম, তবে কেন আমরা দ্বীনের ব্যাপারে হীনতার পরিচয় দিব? তিনি বলিলেন, আমি আল্লাহ্‌র রাসূল, আমি তীহার নাফরমানী করিতে পারি না। তিনি আমাকে সাহায্য করিবেন। আমি বলিলাম, আপনি কি বলিয়াছিলেন না যে, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।