Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) পর হেদায়াত আনিয়াছেন। আমাদের অন্তরে পরিপূর্ণ বিশ্বাস যে, তিনি যাহা কিছু বলিয়াছেন তাহা ঘটিবে। যখন মুশরিকগণের বিছানা তাহাদের (ঘুমের) ভারে ভারি হইয়া উঠে, তখন তীহার রাত্র অধিক এবাদতের দরুন) শয্যাগ্রহণ ব্যতিরেকে কাটে। তাহার স্ত্রী ইহা শুনিয়া বলিলেন, আমি আল্লাহ্‌র উপর ঈমান আনিলাম এবং নিজ চক্ষুকে অবিশ্বাস করিলাম। হযরত আবদুল্লাহ্‌ সকালবেলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করিলে তিনি এমনভাবে হাসিয়া উঠিলেন যে, আমি তীহার দাত দেখিতে পাইলাম। (দারা কুতনী) হযরত ওমর (রাঃ)এর ঘটনা হাবীব ইবনে আবি সাবেত (েহঃ) বলেন, আমি হযরত আবু ওয়ায়েল রোঃ)এর নিকট কিছু জিজ্ঞাসা করিতে আসিলাম। তিনি বলিলেন, আমরা সিফফীনের যুদ্ধে ছিলাম। এক ব্যক্তি বিদ্রপের সুরে) বলিল, আপনি কি এসকল লোকদের অবস্থা দেখিতেছেন যাহাদিগকে আল্লাহ্‌র কিতাবের প্রতি আহ্বান করা হইতেছে? হযরত আলী ইবনে আবি তালেব রোঃ) উত্তর করিলেন, হাঁ। হযরত সাহ্‌ল ইবনে হুনাইফ (রাঃ) বলিলেন, তোমরা নিজকেই দোষযুক্ত মনে কর। কারণ, আমরা হুদাইবিয়ার সন্ধির দিন নিজেদের অবস্থা দেখিয়াছি। সেদিন আমরা যুদ্ধ করা সমুচিত মনে করিলে করিতে পারিতাম। হযরত ওমর রোঃ) সেদিন আসিয়া বলিলেন, আমরা হকের উপর ও তাহারা বাতিলের উপর নহে কি? আমাদের নিহত ব্যক্তি বেহেশতী ও তাহাদের নিহত ব্যক্তি দোযখী নহে কি? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নিশ্চয়ই ! হযরত ওমর (রাঃ) বলিলেন, তবে কেন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এরূপ হীনতার পরিচয় দিয়া ফিরিয়া যাইব? আল্লাহ্‌ কেন আমাদের উভয়ের মধ্যে ফয়সালা করিয়া দেন না? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি কখনও বিফল করিবেন না। হযরত ওমর (রাঃ) মনে ক্ষোভ লইয়া ফিরিয়া আসিলেন। কিন্তু বেশীক্ষণ ধৈর্যধারণ করিতে পারিলেন না। অতএব হযরত দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।