Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) বলিলেন, আল্লাহ্‌ সত্যবাদী আর তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। যাও, তাহাকে মধু খাওয়াও। সে যাইয়া তাহাকে মধু খাওয়াইল। এইবার সে সুস্থ হইয়া গেল। তেফসীরে ইবনে কাসীর) হযরত ইবনে মাসউদ (রাঃ) ও তাঁহার স্ত্রীর ঘটনা হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (োঃ)এর স্ব্রী হযরত যায়নাব (রাঃ) বলেন, আবদুল্লাহ্‌ (রাঃ) ঘরের দরজায় পৌছিয়া গলা খাঁকারি দিতেন ও থু থু ফেলিতেন যাহাতে হঠাৎ ঘরে ঢুকিয়া কোন অপ্রত্যাশিত অবস্থার সম্মুখীন না হন। হযরত যায়নাব (বাঃ) বলেন, একদিন একজন বৃদ্ধা মহিলা আমার ঘরে বসিয়া হাম গুটিকাযুক্ত জ্বর) রোগের জন্য মন্ত্র দ্বারা আমার চিকিৎসা করিতেছিল। হঠাৎ তিনি আসিয়া গলা খাকারি দিলেন। আমি তাহাকে খাটের নীচে ঢুকাইয়া দিলাম। হযরত যায়নাব (রাঃ) বলেন, তিনি ঘরে প্রবেশ করিয়া আমার পাশে বসিলেন। এবং আমার গলায় সুতা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহা কি? আমি বলিলাম, ইহা মন্ত্র পড়া সুতা। তিনি উহা ছিড়িয়া ফেলিলেন। প্রয়োজন নাই। আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি, ঝাড়-ফুঁক, কড়ি লটকান এবং জাদু শিরক। আমি বলিলাম, আপনি এরূপ কেন বলিতেছেন! অথচ কিছুদিন পূর্বে আমার চোখে ব্যথা হইতেছিল। আমি অমুক ইহুদীর নিকট আসা-যাওয়া করিলাম। সে ঝাড়- ফুঁক করিলে তাহা নিরাময় হইয়া গেল৷ তিনি বলিলেন, ইহা শয়তানের কাজ। সে হাত দ্বারা চোখে খোচা দেয়৷ যখন মন্ত্র পড়ে তখন সে থামিয়া যায়। তোমার জন্য ইহাই যথেষ্ট যে, তুমি সেই দোয়া পড়িবে যাহা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ৪ ২১555585255 86351555552 ১১৮৩০/০১১০১৪। শ১৪৩) (০5১5০0%55 দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।