হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২৮১ করিলাম। তারপর তিনি বলিলেন, ইহাই ঈমানের মজলিস। ঈমানের উদাহরণ তোমার কোর্তার ন্যায়, এখন খুলিয়া ফেলিলে, আবার পরিধান করিলে। এখন পরিধান করিলে, আবার খুলিয়া ফেলিলে। অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। (কান্য) হযরত আবু যার রোঃ) বলেন, হযরত ওমর (োঃ) তাঁহার সঙ্গীদের মধ্য হইতে এক-দুইজনের হাত ধরিয়া বলিতেন, চল, আমরা ঈমান বর্ধন করি। অতঃপর তাহারা আল্লাহ্র কথা আলোচনা করিতেন। (কান্য) আস্ওয়াদ ইবনে হেলাল (রহঃ) বলেন, আমরা হযরত মুআয (রাঃ)এর সহিত হাঁটিতেছিলাম। তিনি বলিলেন, বস, আমরা কিছু সময় ঈমান আনয়ন করি। আবু নুআঈম) ঈমান তাজা করা হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা ঈমান নবায়ন কর। জিজ্ঞাসা করা হইল, আমরা কিরূপে ঈমান নবায়ন করিব? তিনি বলিলেন, অধিক পরিমাণে লা-ইলাহা ইল্লাল্লাহ্ পড়। ঈমানের মুকাবিলায় বাস্তব অভিজ্ঞতা ও স্বচক্ষে দর্শনকে মিথ্যা সাব্যস্ত (অবিম্বাস) করা এক ব্যক্তির ঘটনা হযরত আবু সাঈদ খুদরী রোঃ) হইতে বর্ণিত হইয়াছে য়ে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল যে, আমার ভাইয়ের দাস্ত হইতেছে। তিনি বলিলেন, তাহাকে মধু খাওয়াও। সে যাইয়া তাহাকে মধু খাওয়াইল। আবার আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! তাহাকে মধু খাওয়াইছি কিন্তু তাহার দাস্ত আরো বাড়িয়া গিয়াছে। তিনি বলিলেন, যাও, তাহাকে মধু খাওয়াও। সে তাহাকে মধু খাওয়াইল এবং পুনরায় আসিয়া আরজ করিল যে, ইয়া রাসূলাল্লাহ! তাহার দাস্ত আরো বাড়িয়া গিয়াছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।