Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) "২৭৯ থাকিবে না। কতিপয় বৃদ্ধ পুরুষ ও মহিলাগণ বলাবলি করিবে যে, আমরা আমাদের বাপ-দাদাদিগকে এই কলেমা লা-ইলাহা ইন্লাল্লাহ্‌ পড়িতে শুনিয়াছে, অতএব আমরা উহা পড়ি। শ্রোতাদের মধ্য হইতে সিলা হযরত হোযাইফা (রাঃ)কে জিজ্ঞাসা করিল, যখন রোযা, যাকাত ও হজ্ব থাকিবে না তখন এই কলেমা তাহাদের কি কাজে আসিবে? হযরত হোযাইফা (রোঃ) তাহার এই কথা শুনিয়া তাহার দিক হইতে মুখ ফিরাইয়া নিলেন। (কোন প্রতিউত্তর করিলেন না।) সে তিনবার এরূপ জিজ্ঞাসা করিলে তৃতীয়বারে তিনি উত্তর দিলেন, হে সিলা ! এই কলেমা তাহাদিগকে আগুন হইতে মুক্তি দিবে, তাহাদিগকে আগুন হইতে মুক্তি দিবে, তাহাদিগকে আগুন হইতে মুক্তি দিবে। (হাকেম) কলেমা ও উহা পাঠকারীদের সম্পর্কে সাহাবাদের উক্তি হযরত আলী রোঃ) বলেন, যে ব্যক্তি যত বেশী লা-ইলা-হা ইল্লাল্লাহ্‌ ওয়ালার ইযযত ও হুরমাতের প্রতি আন্তরিক মহব্বত ও সম্মান প্রদর্শন করে সে আল্লাহ্‌ পাক সম্পর্কে ততবেশী সুস্পষ্ট জ্ঞান রাখে। কোন্য) সালেম রেহঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আবু দারদা রোঃ)কে কেহ এই সংবাদ দিল যে, আবু সাঈদ ইবনে মুনাববাহ একশত গোলাম আযাদ করিয়াছেন। হযরত আবু দারদা (রাঃ) বলিলেন, কাহারো মাল হইতে একশত গোলাম অনেক বেশী বটে, তবে যদি বল, আমি তোমাকে ইহা অপেক্ষা উত্তম জিনিস বলিয়া দিতে পারি। আর তাহা হইল এই যে, রাত্র- দিন ঈমানের সহিত দৃটভাবে সংযুক্ত থাকা এবং তোমার জিহবা যেন সর্বদা আল্লাহ্‌র যিকিরে ভিজা থাকে। (আবু নুআঈম) হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রোঃ) বলেন, আল্লাহ্‌ পাক যেমন তোমাদের রিষিক বন্টন করিয়াছেন, তেমন তোমাদের আখলাকও বন্টন করিয়াছেন। আল্লাহ্‌ পাক যাহাকে ভালবাসেন ও যাহাকে বাসেন না উভয়কেই মাল দান করেন। কিন্তু ঈমান একমাত্র তাহাকেই দান করেন যাহাকে ভালবাসেন। আল্লাহ্‌ পাক যখন কোন বান্দাকে ভালবাসেন তাহাকে ঈমান দান করেন। যে ব্যক্তি কপণতার দরুন মাল খরচ করিতে পারে না। শক্রর দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।