হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২৭৭ দাখিল করিবেন। আমি আশা করি তাহারা বেহেশতে প্রবেশ করিবার পূর্বেই তোমরা এবং তোমাদের নেককার পিতা-মাতা ও স্ত্রী-পুত্রগণ বেহেশতে নিজ নিজ ঠিকানায় পৌছিয়া যাইবে। (আহমাদ) কলেমার দ্বারা মিথ্যা কসমের গুনাহ মাফ হওয়া হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, হে অমুক, তৃমি এই এই কাজ করিয়াছ? সে লা- ইলাহা ইন্লাল্লাহ্ এর কসম খাইয়া বলিল, আমি করি নাই। অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিতেন, সে করিয়াছে। কয়েক বার তাহাকে জিজ্ঞাসা করিবার পর বলিলেন, লা-ইলাহা ইল্লাল্লাহু বলিবার দরুন তোমার গুনাহ মাফ হইয়া গিয়াছে। এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লা-ইলাহা ল্লাল্লাহ্ পড়ার দরুন তোমার মিথ্যার গুনাহ্ মাফ হইয়া গিয়াছে। অন্য এক রেওয়ায়াতে আছে, এক ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ্ বলিয়া মিথ্যা কসম খাইল, তাহাতে তাহার গুনাহ্ মাফ হইয়া গেল। (বোষ্যার) দৌযখ হইতে বাহির হওয়া হযরত আবু মূসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন দোযখীরা দোযখে একত্রিত হইবে তখন তাহাদের সহিত কিছু আহ্লে কেবলা- মুসলমানও থাকিবে । কাফেরগণ মুসলমানদিগকে বলিবে, তোমরা কি মুসলমান ছিলে না? তাহারা বলিবে, হা। কাফেরগণ বলিবে, তোমাদের ইসলাম কি কাজে আসিল ! তোমরা তো আমাদের সহিত দোযখে পড়িয়া আছ। তাহারা বলিবে, আমাদের কিছু গুনাহের দরুন আমরা ধরা পড়িয়া গিয়াছি। আল্লাহ্ তায়ালা তাহাদের কথোপকথন শুনিয়া আহ্লে কেবলা-_মুসলমানদের সম্পর্কে হুকুম দিবেন, তাহাদিগকে দোযখ হইতে বাহির করিয়া আনা হইবে। ইহা দেখিয়া কাফেরগণ বলিবে, হায়! আমরা যদি মুসলমান হইতাম! তবে আমাদিগকেও আজ বাহির করিয়া দেওয়া হইত, যেমন তাহাদিগকে বাহির করা হইয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।