Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) কিতাবের কেহ আছে কিঃ আমরা বলিলাম, না। তিনি বলিলেন, তোমরা হাত উঠাও, এবং লা-ইলাহা ইল্লাল্লাহ বল। আমরা কিছুক্ষণ হাত উঠাইয়া রাখিলাম। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাইলেন এবং বলিলেন, আল হামদুলিল্লাহ্‌! আয় আল্লাহ, আপনি আমাকে এই কলেমা দিয়া পাঠাইয়াছেন এবং উহার জন্য হুকুম করিয়াছেন, উহার উপর বেহেশতের ওয়াদা করিয়াছেন, আপনি ওয়াদা খেলাফ করেন না। তারপর আমাদিগকে বলিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্‌ তায়ালা তোমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন। (আহমাদ) সুসংবাদের অপর একটি ঘটনা হযরত রিফাআ জুহানী (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সফর হইতে ফিরিতেছিলাম, যখন আমরা ক্কাদিদ অথবা কুদাইদে পৌছিলাম, তখন কিছুলোক জন্য অনুমতি চাহিতে লাগিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহাদিগকে অনুমতি দিতে লাগিলেন। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া হামদ ও সানা পড়িলেন এবং বলিলেন, লোকদের কি হইয়াছে যে, তাহাদের নিকট গাছের এদিক, যেইদিকে আল্লাহর রাসূল রহিয়াছেন অপর দিকের তুলনায় বেশী অপছন্দ লাগিতেছে? ইহা শুনিয়া প্রত্যেকেই কীদিলেন। তারপর কোন একজন অথবা এক রেওয়ায়াত মোতাবেক হযরত আবু বকর (োঃ) বলিলেন, ইহার পরও যে আপনার নিকট অনুমতি চাহিবে সে বেওকুফ বৈ কিছুই নহে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র হামদ করিলেন ও তাহার প্রশংসা করিলেন, এবং বলিলেন, আমি আল্লাহ্‌কে সাক্ষী রাখিয়া বলিতেছি, যে কেহ সত্য মনে লা-ইলাহা ইন্লাল্লাহ ও আমি আল্লাহ্‌র রাসূল, এই কথার সাক্ষ্য দিবে এবং উহার উপর কায়েম থাকিবে, সে বেহেশতে প্রবেশ করিবে। আরও বলিলেন, আমার পরওয়ারদিগার আমার সহিত ওয়াদা করিয়াছেন যে, আমার উম্মতের মধ্য হইতে সত্তর হাজারকে বিনা হিসাবে ও বিনা আযাবে বেহেশতে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।