Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৭৫ এক বৃদ্ধ বেদুঈনের ঘটনা হযরত আনাস রোঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, আল্কামা ইবনে উলাসাহ্‌ (রাঃ) নামে একজন গ্রাম্য ব্দ্ধলোক রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি একজন বৃদ্ধলোক, কোরআন পাক শিখিবার শক্তি নাই। কিন্তু আমি পূর্ণ এক্ীনের সহিত-_লা-ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ আল্লাহর বান্দা ও তাহার রাসূল। এর শাহাদাত ও সাক্ষ্য দিতেছি। অতঃপর যখন বৃদ্ধলোকটি ফিরিয়া চলিল তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকটি পুরাপুরি বুঝিয়াছে। অথবা বলিলেন, তোমাদের সঙ্গীটি পুরাপুরি বুঝিয়াছে। কোন্য) হযরত ওসমান (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আমি এমন একটি কলেমা জানি, যদি কোন বান্দা উহা দিলের একীনের সহিত পড়ে, তবে সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। হযরত ওমর (রাঃ) বলিলেন, আমি কি তোমাকে বলিব উহা কি? উহা সেই এখলাসের কলেমা, যাহা আল্লাহতায়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সাহাবাদের জন্য অত্যাবশ্যক ও জরুরী করিয়া দিয়াছেন। এবং উহা সেই তাকওয়ার কলেমা, যাহার জন্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চাচা আবু তালেবকে মৃত্যুর সময় মিনতি করিয়াছিলেন। অর্থাৎ লা-ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত। (মাজমা') সাহাবা রোঃ)দের জন্য একটি সুসংবাদ হযরত আবু শাদ্দাদ (রাঃ) হযরত উবাদাহ ইবনে সামেত রোঃ)এর উপস্থিতিতে নিম্নোক্ত হাদীস বর্ণনা করেন, এবং হযরত উবাদাহ্‌ (রাঃ) উহা সত্য বলিয়া স্বীকার করেন। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে অপরিচিত অর্থাৎ আহ্‌লে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।