রী হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আমি তাঁহার সহিত কিছুক্ষণ হাঁটিলাম। তারপর তিনি বলিলেন, ধনীরাই কেয়ামতের দিন গরীব হইবে। অবশ্য সে ব্যতীত যে ডানে-বামে, আগে- পিছে দান করিয়াছে এবং উহা দ্বারা ভাল আমল করিয়াছে। তারপর আরো কিছুক্ষণ তাঁহার সহিত চলিবার পর তিনি বলিলেন, এইখানে বস। হযরত আবু যার (োঃ) বলেন, তিনি আমাকে একটি সমতল জায়গায় যেখানে আশেপাশে ছোট ছোট পাথরের নুড়ি পড়িয়াছিল, বসাইয়া দিলেন। এবং বলিলেন, আমি ফিরিয়া আসা পর্যন্ত এইখানেই বসিয়া থাকিবে। তারপর তিনি প্রস্তরময় ময়দানের দিকে এতদূর চলিয়া গেলেন যে, আমি তাঁহাকে দেখিতে পাইতে ছিলাম না। দীর্ঘসময় পর্যস্ত তিনি ফিরিলেন না। তারপর শুনিতে পাইলাম, তিনি এই বলিতে বলিতে ফিরিতেছেন, যদিও সে যেনা করে, যদিও সে চুরি করে? হযরত আবু যার (রাঃ) বলেন, যখন তিনি আসিলেন আমি অধৈর্য হইয়া বলিলাম, হে আল্লাহর নবী! আল্লাহ্ পাক আমাকে আপনার উপর কোরবান করুন, আপনি ময়দানে কাহার সহিত কথা বলিতেছিলেন? আমি তো কাহাকেও আপনার কথার প্রতিউত্তর করিতে শুনিলাম না! বলিলেন, তিনি জিব্রাঈল (আঃ)। ময়দানের অপর পার্বে আমার সহিত দেখা করিয়া বলিলেন, আপনার উম্মাতকে সুসংবাদ দিন যে, যে ব্যক্তি আল্লাহর সহিত কাহাকেও শরীক করা ব্যতীত মরিবে, সে বেহেশতে প্রবেশ করিবে। আমি বলিলাম, হে জিব্রাঈল, যদিও সে যেনা করে, যদিও সে চুরি করে। তিনি বলিলেন, হা। হযরত আবু যার রোঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! যদিও সে চুরি করে, যদিও সে যেনা করে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হা। আমি আবার বলিলাম, যদিও সে চুরি করে, যদিও 'সে যেনা করে? তিনি বলিলেন, হাঁ, যদিও সে শরাব পান করে। বোখারী, মুসলিম ও তিরমিধী হইতে অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বার বলিলেন, যদিও আবু যার উহা পছন্দ না করে। (জামউল ফাওয়ায়েদ) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।