হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) রং (রাঃ) আমার বুকের উপর এমন জোরে মারিলেন যে, আমি চিৎ হইয়া পড়িয়া গেলাম। অতঃপর তিনি বলিলেন, হে আবু হোরায়রা, ফিরিয়া যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলাম। এবং ফৌফাইয়া কাঁদিতে লাগিলাম। হযরত ওমর (রাঃ)ও আমার পিছনে আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু হোরায়রা, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, আমার সহিত ওমরের দেখা হইয়াছিল। আপনি যাহা বলিয়া পাঠাইয়াছিলেন, তাঁহাকে বলিলাম। তিনি আমার বুকের উপর এমন জোরে মারিলেন যে, আমি চিৎ হইয়া পড়িয়া গেলাম। এবং আমাকে বলিলেন ফিরিয়া যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর, তৃমি কেন এমন করিলে? তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মা-বাপ আপনার উপর কোরবান হউন। আপনি কি আবু হোরায়রাকে আপনার জুতা দিয়া পাঠাইয়াছেন যে, সে যাহাকে দিলের একীনের সহিত লা-ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত দিতেছে পাইবে তাহাকে বেহেশতের সুসংবাদ দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হী। হযরত ওমর বলিলেন, আপনি এইরূপ করিবেন না। কারণ, আমার ভয় হয়, লোকেরা ইহার উপরই ভরসা করিয়া থাকিবে । তাহাদিগকে আমল করিতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তাহাদিগকে আমল করিতে দাও। (জামউল ফাওয়ায়েদ) শির্ক ব্যতীত মৃত্যুবরণকারীর জন্য বেহেশতের সুসংবাদ ইমাম বোখারী ও ইমাম মুসলিম (রহঃ) হযরত আবু যার রোঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন, একদা রাত্রিবেলায় আমি বাহির হইলাম। দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হাটিতেছেন। তীহার সহিত কেহ নাই। আমি ভাবিলাম, তিনি হয়ত কাহারো সংগ পছন্দ করিতেছেন না। সুতরাং আমি চীদের আলোর) ছায়াতে হাঁটিতে লাগিলাম। তিনি ফিরিয়া আমাকে দেখিলেন এবং বলিলেন, কে? আমি বলিলাম, আবু যার। আল্লাহ পাক আমাকে আপনার উপর কোরবান করুন। তিনি বলিলেন, হে আবু যার এইদিকে আস। হযরত আবু যার রোঃ) বলেন, ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।