ঈমানের আযমাত ও মহত্ব কলেমায়ে শাহাদত পাঠকারীর জন্য বেহেশতের সুসংবাদ হযরত আবু হোরায়রা রোঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরিয়া বসিয়া ছিলাম। আমাদের সহিত হযরত আবু বকর ও হযরত ওমর (াঃ)ও ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য হইতে উঠিয়া গেলেন। দীর্ঘ সময় পর্যস্ত ফিরিয়া না আসাতে আমরা উদ্বিগ্ন হইলাম__কোন বিপদ ঘটিল কি-না? তন্মধ্যে আমিই সর্বপ্রথম উদ্দিগ্ন হইয়া তালাশ করিতে বাহির হইলাম। বনি নাজ্জারের আনসারদের এক বাগানের নিকট পৌছিয়া উহার ভিতরে প্রবেশের পথ খুঁজিতে লাগিলাম। দেখিলাম বাহিরের একটি কুয়া হইতে বাগানের ভিতর একটি ঢুকিয়া পড়িলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইলাম। তিনি বলিলেন, আবু হোরায়রা? আমি বলিলাম, জী হাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন, কি খবর তোমার? আমি বলিলাম, আপনি আমাদের মধ্যে বিদ্যমান ছিলেন। হঠাৎ উঠিয়া আসিলেন এবং দীর্ঘসময় পর্যন্ত ফিরিলেন না। আমরা উদ্বিগ্ন হইয়া পড়িলাম__কোন বিপদ ঘটিল কি-না! তন্মধ্যে আমিই সর্বপ্রথম উদ্বিগ্ন হইয়া তালাশ করিতে বাহির হইয়াছি এবং খুঁজিতে খুঁজিতে এই বাগানে আসিয়া পৌছিয়াছি। শরীরকে শৃগালের ন্যায় সঙ্কুচিত করিয়া বাগানের ভিতর ঢুকিয়া আপনার খেদমতে হাযির হইয়াছি। অন্যান্যরা আমার পিছনে আসিতেছে। তিনি বলিলেন, হে আবু হোরায়রা! এবং আমাকে নিজের জুতা মোবারক দিয়া বলিলেন, আমার এই জুতা লইয়া যাও এবং এই বাগানের বাহিরে এমন যাহাকে পাও, যে দিলের একীনের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত দেয়, তাহাকে বেহেশতের সুসংবাদ শুনাইয়া দাও। সর্বপ্রথম হযরত ওমর রোঃ)এর সহিত আমার সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হে আবু হোরায়রা এই জুতা কিসের? আমি বলিলাম, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা। তিনি আমাকে ইহা দিয়া পাঠাইয়াছেন, যেন যাহাকে দিলের একীনের সহিত লা-ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত দিতেছে পাই, তাহাকে বেহেশতের সুসংবাদ দেই। হযরত ওমর দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।