Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৬৯ আতা (রহঃ) বলেন, সাঈদ ইবনে মুসাইয়্যেব (রহঃ)কে সেদিন বলিতে শুনিয়াছি যে, খোদার কসম, আমার একান্ত ইচ্ছা ছিল যে, যদি এগুলিকে আপন অবস্থায় রাখিয়া দেওয়া হইত তবে মদীনার ভবিষ্যৎ বংশধর অথবা বহিরাগত কেহ আসিয়া দেখিতে পাইত যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার জীবনে কিরূপ সাধারণভাবে কালাতিপাত করিয়া গিয়াছেন। পয়দা হইত। মুআয (রহঃ) বলেন, আতা খোরাসানী (রহঃ) যখন বর্ণনা শেষ করিলেন, তখন ইমরান ইবনে আবি আনাস (েহঃ) বলিলেন, উহার মধ্য হইতে চারটি ছিল। আর পাঁচটি ঘরের দেয়াল মাটির প্রলেপ দেওয়া খেজুর ডালের ছিল। উহার ভিতর কোন ছোট হুজরা ছিল না। এই সকল ঘরের দরজায় পশমের চট ঝুলানো ছিল। আমি উক্ত পর্দা মাপিয়া দেখিয়াছি, যাহা দৈর্ঘ ও প্রস্থে তিন হাত * এক হাত হইতে সামান্য বেশী ছিল। আর তুমি যে অধিক ক্রন্দনের কথা বলিয়াছ, আমি এমন এক মজলিসে উপস্থিত ছিলাম যেখানে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কতিপয় আওলাদ উপস্থিত ছিলেন। তন্মধ্যে আবু সালামাহ ইবনে আবদুর রহমান, আবু উমামাহ ইবনে সাহাল ইবনে হুনাইফ এবং খারিজাহ ইবনে যায়েদ রোঃ) বিশেষ উল্লেখযোগ্য। তাহারা এত কীদিলেন যে, চোখের পানিতে দাড়ি ভিজাইয়া ফেলিলেন। সেদিন আবু উমামাহ (রাঃ) বলিলেন, হায়! ঘরগুলি না ভাঙ্গিয়া যদি রাখিয়া দেওয়া হইত তবে লোকেরা উচা ঘরবাড়ী বানাইত না। আর তাহারা দেখিতে পাইত যে, আল্লাহ তায়ালা তাহার নবীর জন্য কিরূপ জীবন পছন্দ করিয়াছেন, অথচ সারা দুনিয়ার ধনভাগ্ারের চাবি তাহার হাতে ছিল। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।