২৬৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত ওমর রোঃ)এর চিঠি আবু ওসমান নাহদী (রহঃ) বলেন, উতবা ইবনে ফারকাদ-এর সহিত আযারবাইজানে অবস্থান কালে আমাদের নিকট হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)এর চিঠি আসিল। উহার বিষয়বস্ত এইরূপ ছিল। অতঃপর, তোমরা লুঙ্গি পরিধান কর ও চাদর ব্যবহার কর, জুতা পায়ে দাও ও চামড়ার) মোজা ছুড়িয়া মার, পায়জামা ফেলিয়া দাও ও তোমাদের পিতা ইসমাঈল (আঃ)এর পোষাক-পরিচ্ছদ অবলম্বন কর। আয়েশ-আরাম ও আজমীদের পোষাক পরিচ্ছদ হইতে দূরে থাক। রৌদ্রে অবস্থান কর, কারণ ইহা আরবদের হান্মামখানা। মাআদ ইবনে আদনানের ন্যায় কেষ্ট সহিষু) হও, মোটা কাপড় পরিধান কর, পুরাতন কাপড় ব্যবহার কর, রেকাব কাটিয়া ফেল, (অর্থাৎ ঘোড়ার পিঠে লাফাইয়া আরোহন কর,) তীরন্দাজী শিক্ষা কর, দৌড়_ ঝাপ কর। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম পরিধান করিতে নিষেধ করিয়াছেন। তারপর মধ্যমাঙ্গুলি দেখাইয়া বলিলেন, শুধুমাত্র এই পরিমাণ ব্যবহার করিবার অনুমতি দিয়াছেন। বোইহাকী) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের ঘর ওয়াকেদী রেহঃ) বলেন, মুআয ইবনে মুহাম্মাদ আনসারী রেহঃ) বর্ণনা করিয়াছেন যে, আতা খোরাসানী (রহঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ও মিম্বারের মাঝে এমন এক মজলিসে বসিয়াছিলেন, যাহাতে ইমরান ইবনে আবি আনাস (েহঃ)ও উপস্থিত ছিলেন। উক্ত মজলিসে আমি আতা খোরাসানী (রহঃ) হইতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের হুজরাসমূহ খেজুর ডালের দেখিয়াছি। এ সকল হুজরার দরজায় কাল পশমের চট ঝুলানো ছিল। তারপর তাঁহাদের এ সকল হুজরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতর শামিল করিয়া লইবার আদেশ সম্বলিত খলীফা ওলীদ ইবনে আবদুল মালেকের পত্র পাঠকালেও আমি উপস্থিত ছিলাম। সেদিন অপেক্ষা অধিক ক্রন্দনকারী আমি আর কখনও দেখি নাই। দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।