Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ 687
📝 Text 📖 PDF

র আরজ রগ - ১০1১৭৯০1411 2৮৩ (৩1 ৮০| 4৯) ৮৩ ৮০০০ ১ ১০০০ ইসলামই একমাত্র আল্লাহ্‌ পাকের মনোনীত ধর্ম তথা সমগ্র মানব জাতির জন্য একমাত্র কামিয়াবী ও মুক্তির পথ। আর ইসলাম শুধুমাত্র গুটিকয়েক আমল যথা-_নামায, যাকাত, রোযা ও হজ্ব পালনের নাম নহে বরং ঈমানিয়াত, এবাদাত, লেন-দেন ও কায়কারবার, সামাজিক ও ঘরোয়া আচার-ব্যবহার এবং আখলাক বা চারিত্রিক সকল বিষয়ে, তথা সামগ্রিক জীবনে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সাহাবা (রাঃ)দের আদর্শে আদর্শবান হইয়া চলার নামই ইসলাম। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ্‌ (তায়ালার মহববত ও সন্তষ্টি একমাত্র তাঁহারই অনুকরণ ও অনুসরণের মধ্যে নিহিত বলিয়া কোরআন পাকে ঘোষিত হইয়াছে। আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃত-পবিভ্র জীবনাদর্শ অনুধাবনের একমাত্র মাধ্যম ও উহার প্রথম বাহক হইলেন সাহাবায়ে কেরাম (রোঃ)। কারণ তীহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে সরাসরি শিক্ষা লাভ করিয়াছেন। নবুওতের সূর্যাকিরণ সরাসরি তাঁহাদেরই উপর পড়িয়াছে। সাহাবায়ে কেরাম রোঃ)দের মুবারক জামাতকে আল্লাহ্‌ তায়ালা প্রথম প্রচারক। আল্লাহ্‌ তায়ালা আপন কালামে পাকে তীহাদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা ঘোষণা করিয়াছেন। হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ). বলিতেন, “যে ব্যক্তি দ্বীনের পথে চলিতে চাহে সে যেন সেই সকল লোকদের অনুসরণ করে যাহারা অতীত ওয়াসাল্লামের সাহাবা রোঃ)। কারণ তাহারা এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ তাহাদের অন্তর ছিল অত্যন্ত পবিত্র ও তাঁহাদের জ্ঞান ছিল সর্বাপেক্ষা গভীর তাহাদের মধ্যে কোন প্রকার কৃত্রিমতা ছিল না, আল্লাহ্‌ তায়ালা আপন নবীর সাহচর্য দ/্/$/.2111001179.0010

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.