Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৬৭ পাতলা কাপড় পাঠাইলেন। হযরত আসমা (রাঃ)এর তখন দৃষ্টিশক্তি নষ্ট হইয়া গিয়াছিল। তিনি উক্ত কাপড় হাতে ধরিয়া দেখিলেন। তারপর বলিলেন, উফ! তাহার কাপড় তাহাকে ফেরৎ দিয়া দাও। বর্ণনাকারী বলেন, মুনষির (রাঃ)এর জন্য ইহা কঠিন সমস্যা হইয়া দাড়াইল। তিনি বলিলেন, আম্মাজান, ইহা তেমন পাতলা নহে। হযরত আসমা (রোঃ) বলিলেন, যদিও তেমন পাতলা নহে তথাপি শরীর (এর ভাজ ইত্যাদি) দেখা যাইবে। সুতরাং তিনি তাহার জন্য মারো ও কোহের তৈয়ারী অন্য কাপড় খরিদ করিয়া দিলে তিনি উহা গ্রহণ করিলেন। এবং বলিলেন, আমাকে এই রকম কাপড় পরিধান করাও । (ইবনে সাপ্দ) পৌষাকের বিষয়ে হযরত ওমর (রাঃ)এর ঘটনা হযরত আনাস রোঃ) বলেন, একজন মহিলা হযরত ওমর রোঃ)এর নিকট বলিলেন, আমি কি তোমাকে কাপড় দেই নাই? মহিলা বলিলেন, হা, তবে উহা ছিড়িয়া গিয়াছে। তিনি তাহার জন্য একটি নতুন কামীস ও কিছু সূতা আনাইলেন এবং বলিলেন, যখন তুমি রুটি বানাইবে ও তরকারী রান্না করিবে তখন এই পুরাতন কাপড় পরিধান করিবে। আর যখন কাজকর্ম হইতে অবসর হও তখন এই নূতন কাপড় পরিবে। কারণ যে পুরাতন কাপড় পরিধান করে না তাহার নিকট নতুন কাপড়ের কদর হয় না। (বাইহাকী) খারাশাহ ইবনে হুর রেহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) এক যুবক কে গোড়ালির নীচে লুঙ্গি নামাইয়া মাটি হেচড়াইয়া যাইতে দেখিয়া ডাকিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি খতুমতি? সে বলিল, আমীরুল মুমিনীন, পুরুষের কি ঝতু হয়? তিনি বলিলেন, তবে তৃমি তোমার লুঙ্গি পায়ের উপর ঝুলাইয়া দিয়াছ কেন? তারপর ছুরি আনিয়া লুঙ্গির কিনারা একত্র করিয়া গোড়ালির নীচের অংশটুকু কাটিয়া দিলেন। খারাশাহ (রেহঃ) বলেন, তাহার গোড়ালির পিছন দিকে সূতা ঝুলিয়া থাকার দৃশ্য যেন এখনো আমার চোখে ভাসিতেছে। কোন্য) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।