Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৬৫ আমীরুল মুমিনীন! তিনি লুঙ্গির খুট হইতে দিরহাম বাহির করিয়া দিলেন এবং, চলিয়া গেলেন। (আহমাদ) হযরত আবদুর রহমান রোঃ)এর আদত সাপ্দ ইবনে ইব্রাহীম (রহঃ) বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রোঃ) চার শত অথবা পাঁচশত মুল্যের কাপড়ের জোড়া অথবা চাদর পরিধান করিতেন। (ইবনে সাশ্দ) হযরত ইবনে ওমর রোঃ)এর আদত কারআহ রেহঃ) বলেন, আমি হযরত ইবনে ওমর (রাঃ)এর পরিধানে খদ্দরের কাপড় দেখিয়া বলিলাম, হে আবু আব্দির রহমান, আপনি খদ্দরের কাপড় পরিধান করেন, আমি আপনার জন্য খোরাসানের তৈয়ারী মোলায়েম কাপড় আনিয়াছি। আপনি যদি উহা পরিধান করিতেন, তবে দেখিয়া আমার চক্ষু জুড়াইতাম। তিনি বলিলেন, আমাকে দেখাও, আগে আমি উহা দেখি। তারপর উহা হাতে লইয়া, বলিলেন, ইহা কি রেশমী? আমি বলিলাম, না, ইহা সৃতী। তিনি বলিলেন, আমার ইহা পরিধান করিতে ভয় হয়। আমার আশঙ্কা হয় যে, আমি দান্তিক ও অহংকারী না হইয়া যাই। কারণ আল্লাহ্‌ তায়ালা দান্তিক ও অহংকারীকে পছন্দ করেন না। (আবু নুআইঈম) আব্দুল্লাহ্‌ ইবনে হুবাইশ (রহঃ) বলেন, আমি হযরত ইবনে ওমর রোঃ)এর পরিধানে ইয়ামানী দুইটি মাআফিরী কাপড় দেখিয়াছি। আর তাহার কাপড় পায়ের অর্ধগোছ পর্যন্ত ছিল। (আবু নুআঈম) ওয়াক্দান (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত ইবনে ওমর (রাঃ)কে জিজ্ঞাসা করিল, আমি কেমন কাপড় পরিধান করিব? তিনি বলিলেন, এমন কাপড় পরিধান কর যাহাতে বেওফুফগণ তোমাকে তৃচ্ছজ্ঞান না করে এবং ধৈর্যশীলগণ তোমার প্রতি অসন্তুষ্ট না হন। সে জিজ্ঞাসা করিল, উহা কেমন? তিনি বলিলেন, পাঁচ হইতে বিশ দিরহাম মুল্যের কাপড়। (আবু নুআঈম) আবু ইসহাক (রহঃ) বলেন, আমি হযরত ইবনে ওমর রোঃ)কে পায়ের অর্ধগোছ পর্যন্ত লুঙ্গি পরিধান করিতে দেখিয়াছি। অপর রেওয়ায়াতে আছে, দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।