২৬৪ হায়াতুস্ সাহাবাহ রোঃ) (রাঃ)কে কেহ বলিল, আমীরুল মুমিনীন, আপনি জামায় তালি লাগান কেন? তিনি উত্তর দিলেন, ইহাতে অন্তরে খুশু, পয়দা হয় ও মুমিনগণ উহা অনুসরণ করিতে পারে। (আবু নুআঈম) আতা ইবনে আবি মুহাম্মাদ রেহঃ) বলেন, আমি হযরত আলী রোঃ)এর পরিধানে এই সকল খদ্দরের আ-ধোয়া জামা দেখিয়াছি। (ইবনে আবি শাইবাহ) আব্দুল্লাহ্ ইবনে আবিল হুযাইল রহঃ) বলেন, আমি হযরত আলী রোঃ)এর পরিধানে রাষী কোতাঁ দেখিয়াছি। উহার আস্তিন টানিলে আঙ্গুলের মাথা পর্যন্ত আসে, আর ছাড়িয়া দিলে হাতের অর্ধেক পর্যন্ত উঠিয়া যায়। (ইবনে আসাকির) ইবনে আসাকির হইতে অপর রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আলী (রোঃ) কামীস (অর্থাৎ কোর্তা) পরিধান করিতেন। এবং আস্তিন টানিয়া ধরিয়া আঙ্গুল হইতে অতিরিক্ত অংশ কাটিয়া ফেলিতেন। আর বলিতেন, হাতের উপর অতিরিক্ত আস্তিনের কোন ফজিলত নাই। (ইবনে আসাকির) আবু সাঈদ আয্দী (রহঃ) যিনি আমাদ এলাকার বিশিষ্ট ইমামদের একজন। তিনি বলেন, আমি হযরত আলী রোঃ)কে দেখিয়াছি, তিনি বাজারে আসিয়া বলিলেন, তিন দিরহাম মূল্যের কামীস কাহার নিকট আছে? একজন বলিল, আমার নিকট আছে। তিনি তাহার নিকট আসিলেন এবং কামীস দেখিয়া পছন্দ করিলেন। বলিলেন, ইহা হয়ত তিন দিরহাম অপেক্ষা অধিক মুল্যের? সে বলিল, না, তিন দিরহামই ইহার মূল্য। আবু সাঈদ আযৃদী রেহঃ) বলেন, আমি দেখিলাম, তিনি পরিধানের কাপড় হইতে দিরহামের থলি খুলিয়া তাহাকে দিলেন। তারপর উহা পরিধান করিয়া দেখিলেন, উহার আস্তিন আঙ্গুল অপেক্ষা দীর্ঘ ছিল। সুতরাং আঙ্গুল হইতে অতিরিক্ত অংশ কাটিয়া ফেলিতে বলিলে উহা কাটিয়া দেওয়া হইল। (আবু নুআইঈম) আবু গুসাইনের একজন গোলাম বর্ণনা করেন যে, আমি হযরত আলী রোঃ)কে দেখিয়াছি যে, তিনি খদ্দরের পোষাকাদি বিক্রেতাদের একজনের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নিকট সুন্বুলানী জামা আছে কি? সে একটি জামা বাহির করিয়া দিল। তিনি ইহা পরিধান করিয়া দেখিলেন, লম্বায় উহা অর্ধগোছ পর্যস্ত হইয়াছে। তিনি ডানে বামে দেখিয়া বলিলেন, ইহার পরিমাপ সুন্দরই মনে হইতেছে, দাম কত? সে বলিল, চার দিরহাম, দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।