Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৬৩ হযরত ওসমান (রাঃ)এর আদত ' শাদ্দাদ ইবনে হাদের গোলাম আবু আব্দুল্লাহ্‌ (রাঃ) বলেন, আমি হযরত ওসমান ইবনে আফফান (রাঃ)কে জুমআর দিন মিন্বারের উপর দেখিয়াছি। তাহার পরনে মোটা আদনী লুঙ্গি ছিল, যাহার দাম চার অথবা পাঁচ দিরহাম হইবে। শরীরে একখানা গেরুয়া রঙের কুফী চাদর ছিল। তিনি মাংসবহুল, দীর্ঘ দাড়ীযুক্ত ও সুশ্রী ছিলেন। (হাকেম) মুসা ইবনে তালহা (রহঃ) বলেন, হযরত ওসমান (রাঃ) জুমআর দিন লাঠিতে ভর দিয়া দীড়াইতেন। তিনি সর্বাপেক্ষা সুশ্রী ছিলেন। তাহার পরিধানে হরিদ্রাবর্ণের দুইটি কাপড় ছিল, একটি লুঙ্গি ও অপরটি চাদর। তিনি এই পোষাকে মিম্বারে আসিয়া বসিতেন। (তাবরানী) সুলাইম আবু আমের (রহঃ) বলেন, আমি হযরত ওসমান (রাঃ)এর পরিধানে একশত দিরহাম মুল্যের একটি ইয়ামানী চাদর দেখিয়াছি। ইবনে সাশ্দ) মুহাম্মাদ ইবনে রাবী আহ্‌ ইবনে হারিস (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাহাদের স্ব্রীগণকে কাপড় চোপড়ে এতখানি স্বচ্ছলতা দিতেন যাহাতে তাহারা নিজেদের পর্দা ও মান-মর্যাদা ইত্যাদি রক্ষা করিতে ও সাজ-সঙ্জা করিতে পারে। অতঃপর বলিয়াছেন যে, আমি হযরত ওসমান (রাঃ)এর পরিধানে দুইশত দিরহাম মুল্যের রেশমী পাড়যুক্ত কাপড় দেখিয়াছি। তিনি বলিয়াছেন, এই কাপড়টি নায়েলার। আমিই তাহাকে দিয়াছি। এখন তাহাকে খুশী করিবার জন্য আমি ইহা পরিধান করিয়াছি। (ইবনে সাস্দ) পোষাকের ব্যাপারে হযরত আলী (রাঃ)এর আদত যায়েদ ইবনে ওহাব (রহঃ) বলেন, হযরত আলী (রোঃ)এর নিকট বসরা হইতে এক প্রতিনিধি দল আসিল। তন্মধ্যে খারেজী সম্প্রদায়ের জাপ্দ ইবনে নামজাহ নামক এক ব্যক্তিও ছিল। সে হযরত আলী (রোঃ)কে তাহার পোষাক কি সম্পর্ক? আমার পোষাক তো অহংকার হইতে দূরে ও মুসলমানদের জন্য অনুসরণীয়। | অপর এক রেওয়ায়াতে আমর ইবনে কায়েস রেহঃ) বলেন, হযরত আলী দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।