Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৬১ এবং বলিলেন, অর্ধেক দ্বারা তৃমি কোর্তা বানাইয়া লইও আর অর্ধেক তোমার স্ত্রীকে দিও, ওড়না হিসাবে ব্যবহার করিবে। তিনি উহা লইয়া রওয়ানা হইলে পুনরায় তাহাকে ডাকিয়া বলিলেন, তাহাকে বলিও যেন উহার নীচে অন্য কাপড় ব্যবহার করে যাহাতে শরীর দেখা না যায়। (ইবনে আসাকির) রাসূলুল্লাহ (সাঃ) কর্তৃক হযরত উসামা রোঃ)কে কাপড় দান হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দেহইয়া রোঃ)কে যে কাপড় দিয়াছিলেন, উহা হইতে আমাকেও এক টুকরা দিয়াছিলেন। আমি উহা আমার স্ত্রীকে দিয়া দিলাম। পরে আমার পরিধানে সে কাপড় না দেখিয়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, কি ব্যাপার, তুমি সেই কুবতী কাপড় পরিধান কর না? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি উহা আমার স্ত্রীকে দিয়া দিয়াছি। তিনি বলিলেন, তবে তাহাকে উহার নীচে অন্য কাপড় ব্যবহার করিতে বলিও। কারণ আমার আশঙ্কা হয় উহাতে তাহার শরীরের হাড় দেখা যাইতে পারে। (কোন্য) হযরত আয়েশা রোঃ)এর নতুন কাপড় পরিধানের ঘটনা হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি একবার আমার কাপড় পরিয়া ঘরের ভিতর হাটিতেছিলাম। আর বার বার উহার আঁচলের দিকে ও কাপড়ের দিকে তাকাইতে ছিলাম। এমন সময় হযরত আবু বকর (োঃ) আসিলেন এবং বলিলেন, হে আয়েশা, তুমি কি জান না যে, এই মুহূর্তে আল্লাহ্‌ তায়ালা তোমার প্রতি দৃষ্টি করিতেছেন না? (আবু নুআঈম) অপর রেওয়ায়াতে আছে যে, হযরত আয়েশা রোঃ) বলেন, আমি একবার নতুন কামীস পরিয়া বার বার উহার প্রতি দৃষ্টি করিতেছিলাম, আর মনে মনে গর্ববোধ করিতেছিলাম। হযরত আবু বকর রোঃ) বলিলেন, তুমি কি দেখিতেছ? আল্লাহ্‌ তায়ালা তোমার প্রতি দৃষ্টি করিতেছেন না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? তিনি বলিলেন, তুমি কি জাননা, দুনিয়ার সাজ-সঙ্জী দ্বারা বান্দার অন্তরে যখন গর্ব সঞ্চার হয় তখন তাহার পরওয়ার দিগার তাহার প্রতি অসস্তুষ্ট ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।