২৬০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) যিন্দিগীতে সাজ-সজ্জা করি। প্রাণ, যে কোন মুসলমান নত্ৃন কাপড় পরিধান করিয়া এই দোয়া পড়িবে যাহা আমি পড়িয়াছি। অতঃপর তাহার পুরাতন কাপড় যাহা খুলিয়া ফেলিয়াছে তাহা কোন গরীব মুসলমানকে একমাত্র আল্লাহ্র ওয়াস্তে পরাইয়া দিবে সে আল্লাহ্ তায়ালার হেফাজত ও আল্লাহ্র দায়িত্বে ও আল্লাহর আশ্রয়ে থাকিবে, যতদিন উহার একটি সৃতাও তাহার শরীরে অবশিষ্ট থাকিবে। দোতা) জীবিত থাক বা মারা যাক, জীবিত থাক বা মারা যাক, জীবিত থাক বা মারা যাক। (তাবরানী, হাকেম, বাইহাকী) নবী করীম সোঃ) কর্তৃক পায়জামা পরিহিতার জন্য দোয়া হযরত আলী (রাঃ) বলেন, একবার বৃষ্টির দিনে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাকী" (মদীনার গোরস্তান)এর নিকট বসিয়াছিলাম। সম্মুখ দিয়া ভাড়া করা গাধায় চড়িয়া একজন মহিলা যাইতেছিল। তাহার সহিত গাধার মালিকও ছিল। হঠাৎ গাধার পা গর্তের মধ্যে পড়ার দরুন মহিলাটি গাধার পিঠ হইতে পড়িয়া গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন। লোকেরা বলিল, ইয়া রাসূলাল্লাহ্, মহিলাটি পায়জামা পরিহিতা। তিনি বলিলেন, আয় আল্লাহ্ তোমরা পায়জামা পরিধান কর। কারণ উহা তোমাদের বস্ত্রাদির মধ্যে অধিক পর্দার জিনিষ। আর তোমাদের মেয়েরা যখন বাহিরে বাহির হয় তখন তাহাদিগকে উহা দ্বারা আবৃত কর। (বায্যার) রাসূলুল্লাহ সোঃ) কর্তৃক হযরত দেহইয়া রোঃ)কে কাপড় দান হযরত দেহইয়া ইবনে খালীফা কালবী রোঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হেরাকল বাদশাহের নিকট প্রেরণ করেন। তিনি ফিরিয়া আসিলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কুবতী অর্থাৎ একপ্রকার সাদা ও পাতলা মিসরীয় কাপড় দান করিলেন। ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।