Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৫৯ আপনার বিছানা দেখিয়া যাইয়া ইহা পাঠাইয়াছে। তিনি বলিলেন, ইহা ফেরৎ দিয়া দাও। হযরত আয়েশা রোঃ) বলেন, আমি উহা ফেরৎ দিলাম না, বরং আমার মনে চাহিল যে, উহা আমার ঘরে থাকুক। তিনি তিনবার আমাকে ফেরৎ দিবার কথা বলিলেন, তারপর বলিলেন, হে আয়েশা উহা ফেরৎ দিয়া দাও। খোদার কসম, আমি যদি চাহিতাম তবে আল্লাহ তায়ালা আমার সহিত স্বর্ণ-রূপার পাহাড় চালাইয়া দিতেন। (ইবনে সান্দ) জাস্ফর ইবনে মুহাম্মাদ (রহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাঃ)কে জিজ্ঞাসা করা হইল যে, আপনার ঘরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বলিলেন, খেজুর ছাল ভরা একটি চামড়ার তোষক। হযরত হাফসা রোঃ)কে জিজ্ঞাসা করা হইল যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বলিলেন, একটি কম্বল যাহা দুই ভাজ করিয়া লইতাম। তিনি উহার উপর শয়ন করিতেন। একবার আমি ভাবিলাম, যদি চার ভাজ করিয়া দেই তবে তাহার জন্য অধিক আরামদায়ক হইবে। সুতরাং চার ভাজ করিয়া বিছাইয়া দিলাম। সকাল বেলা তিনি জিজ্ঞাসা করিলেন, রাত্রে আমার জন্য কি বিছাইয়া ছিলে? আমি বলিলাম, আপনার পূর্বেকার বিছানাই ছিল, তবে আমরা উহা চার ভাজ করিয়া দিয়াছিলাম। ভাবিলাম আপনার জন্য আরামদায়ক হইবে। তিনি. বলিলেন, উহা পূর্বাবস্থায় রাখ। কারণ উহা নরম ও আরামদায়ক হওয়ার দরুন আমার রাত্রের নামাযে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছে। (তিরমিযী) নতুন কাপড় পরিধানের দোয়া হযরত ওমর (োঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে, তিনি একবার নতুন কাপড় আনাইয়া পরিধান করিলেন। যখন উহা গলার মধ্যে দুকাইলেন, তখন এই দোয়া পড়িলেন__ ক পাতা ও টিপা পাপা ৩ শা পচ তো ক পাঠ তা কা পি পি ক পা | িকিতাঞ্গেশা 3৬৮৬ ০৯০1৪ ০১০ ০9191 ০০৮০4৪৯৩3০০৯৭ অর্থ £ সকল প্রশংসা আল্লাহ্‌ তায়ালার জন্য যিনি আমাকে এই পোষাক পরিধান করাইয়াছেন, যাহা দ্বারা আমি আমার লজ্জাস্থান টাকি এবং এই দুনিয়ার দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।