হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৫৭ করিতেন এবং বিশিষ্ট সাহাবীদিগকেও এরূপ পরিধান করিতে বলিতেন। অতএব যখন কিন্দার প্রতিনিধি দল আসিয়াছিল তখন আমি তীহার পরিধানে একটি ইয়ামানী চাদর দেখিয়াছি এবং হযরত আবু বকর ও ওমর (রাঃ)ও সেদিন অনুরূপ কাপড় পরিধান করিয়াছিলেন। (ইবনে সান্দ) হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) পায়ের অর্ধ গোছ পর্যস্ত লুঙ্গি পরিধান করিতেন। এবং বলিতেন আমার প্রিয় (নবী) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লু্গিও এই পর্যন্ত থাকিত। (তিরমিযী) আশআস ইবনে সুলাইম রেহঃ) বলেন, আমি আমার ফুফুকে তাহার চাচার নিকট হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, আমিঃএকবার মদীনার রাস্তায় হাটিতেছিলাম, এমন সময় কে একজন আমাকে পিছন হইতে . বলিতে লাগিল, লুঙ্গি উপরে উঠাও, কারণ ইহাতে কাপড় বোহ্যিক নাপাক ও অভ্যন্তরীণ নাপাক তথা অহৎকার আত্মাভিমান ইত্যাদি হইতে) অধিক পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকিবে এবং মোটিতে গড়াইয়া তাড়াতাড়ি ছিড়িয়া যাওয়া অপেক্ষা) অধিক টিকসই হইবে। ফিরিয়া দেখিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্, ইহা একটি সেস্তা ও) সাধারণ চাদর। ইহাতে অহংকারই বা কি হইবে আর ছিড়িয়া গেলেই বাকি হইবে।) তিনি বলিলেন, আমার মধ্যে কি তোমার জন্য কোন আদর্শ নাই? আমি চাহিয়া দেখিলাম, তাহার লুঙ্গি অর্ধ গোছ পর্যস্ত। নবী করীম সোঃ)এর পোষাক সম্পর্কে সাহাবারোঃ)দের বর্ণনা হযরত আবু বুরদাহ (রাঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) আমাদিগকে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বাহির করিয়া দেখাইলেন এবং বলিলেন, এই দুই কাপড়ের মধ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইয়াছে। (তিরমিযী) হযরত উম্মে সালামাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কামীস সর্বাপেক্ষা প্রিয় ছিল। (তিরমিযী) হযরত আসমা বিনতে ইয়াধীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।