২৫৬ হাযাতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত সালমান ফারসী (রাঃ) এক অসাক প্রায় পাঁচ মণ পরিমাণ) খাদ্যশষ্য খরিদ করিয়া আমাদের নিকট দিয়া লইয়া যাইতে লাগিলেন। যায়েদ রেহঃ) বলিলেন, হে আবু আব্দুল্লাহ্, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হইয়া এই কাজ করিতেছেন £ (অর্থাৎ এত পরিমাণ খাদ্য শষ্য একবারে খরিদ করিয়া মজুত করিতেছেন?) তিনি বলিলেন, মোনুষের) নফস যখন তাহার রিযিক জমা করিয়া লয় তখন সে শান্ত হইয়া যায় এবৎ এবাদতের জন্য অবসর হইয়া যায়, আর মনের ওয়াস ওয়াসাও দূর হইয়া যায়। (আবু নুআঈম) আবু ওসমান নাহদী রেহঃ) বলেন, হযরত সালমান ফারসী (রাঃ) বলিয়াছেন, আমি নিজ হাতে উপার্জন করিয়া খাইতে পছন্দ করি। (আবু নুআঈম) হযরত আবু হুরাইরা (রাঃ) বলিয়াছেন, আমার নিকট পনেরটি খেজুর ছিল। পাঁচটি দ্বারা ইফতার করিয়াছি এবং পাঁচটি দ্বারা সেহরী খাইয়াছি। আর পাঁচটি আবার ইফতারের জন্য রাখিয়া দিয়াছি। (আবু নুআঈম) হযরত আলী রোঃ)এর গোলাম কাসেম ইবনে মুসলিম তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, হযরত আলী (রাঃ) একবার পানি আনিতে বলিলেন। আমি একটি পেয়ালায় পানি আনিলাম। (পানির উপর ময়লা দেখিয়া) আমি উহাতে ফু দিলাম। তিনি সেই পানি ফেরৎ দিলেন ও উহা পান করিতে অস্বীকার করিলেন। এবং বলিলেন, তুমিই উহা পান কর। (ইবনে সান্দ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা €(রাঃ)দের পোষাকের ব্যাপারে আদত-অভ্যাস পোষাকের ব্যাপারে নবী করীম সোঃ)এর আদত-অভ্যাস আব্দুর রহমান ইবনে আবি লায়লা রেহঃ) বলেন, আমি হযরত ওমর (রোঃ)এর সঙ্গে ছিলাম। তিনি বলিয়াছেন, আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধানে একটি শাম দেশীয় জুববা দেখিয়াছি, যাহার আস্তিন সংকীর্ণ ছিল। (ইবনে সাপ্দ) হযরত জুন্দুব ইবনে মাকীস (রাঃ) বলেন, কোন প্রতিনিধি দল আসিলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীহার উত্তম কাপড় পরিধান দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।