Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৫৫ যাহারা তাহাদের গোলামদের সহিত খাইতে ঘৃণা করে। হযরত সাফওয়ান (রাঃ) বলিলেন, খোদার কসম, আমরা তাহাদের সহিত খাইতে ঘৃণা করি না, তবে আমরা নিজেদেরকে অগ্রাধিকার দেই; কারণ আমরা এত পরিমাণ ভাল খাবার পাই না যে, নিজেরাও খাই আর তাহাদিগকেও খাওয়াই। (ইবনে আসাকির) অন্যান্য সাহাবা রোঃ)দের আদত-অভ্যাস মালেক ইবনে আনাস (রহঃ) বলেন, আমার নিকট বর্ণনা করা হইয়াছে যে, হযরত ইবনে ওমর রোঃ) যখন জুহফায় অবতরণ করিলেন তখন ইবনে আমের ইবনে কুরাইয রোঃ) তাহার রুটি পাকাইতে অভিজ্ঞ গোলামকে বলিলেন, ইবনে ওমরের নিকট তোমার খানা লইয়া যাও। সে বড় এক পেয়ালা খানা আনিলে হযরত ইবনে ওমর (রাঃ) বলিলেন, রাখ । তারপর সে আরেক পেয়ালা আনিল এবং চাহিল যে, পূর্বেরটা উঠাইয়া লইবে। হযরত ইবনে ওমর (রাঃ) বলিলেন, কি করিতেছ? সে বলিল, আমি পূর্বেরটা উঠাইয়া লইতে চাহিতেছি। তিনি বলিলেন, উহা রাখ এবং ইহা উহার মধ্যে ঢালিয়া দাও। বর্ণনাকারী বলেন, এইরূপে সে যতবারই আনিল পূর্বেরটার মধ্যে ঢালিয়া দিতে লাগিল। অতঃপর গোলাম ইবনে আমের রোঃ)এর নিকট যাইয়া বলিল, লোকটি অভদ্র ও গেয়ো। ইবনে আমের (রাঃ) তাহাকে বলিলেন, (তুমি তাঁহাকে না চিনার দরুন অভত্র ও গেঁয়ো বলিতেছ) ইনি তোমার সরদার ! ইনি হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রোঃ)। আবু নুআইঈম) আব্দুল হামীদ ইবনে জা"ফর (োঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, হযরত ইবনে আববাস (রাঃ) আনারের এক একটি দানা লইয়া সম্পূর্ণটাই খাইয়া ফেলিতেন। (অর্থাৎ ভিতরের বিচি ফেলিতেন না।) তাহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি এরূপ কেন করেন? তিনি বলিলেন, আমি জানিতে পারিয়াছি যে, যমীনের বুকে প্রত্যেক আনারের ভিতর বেহেশতী আনারের একটি করিয়া বীজ থাকে। সুতরাং আমি যে দানা খাইতেছি, হয়ত বা উহার ভিতরেই সেই বীজ হইবে! (আবু নুআঈম) যায়েদ ইবনে সাওহান (রহঃ)এর গোলাম সালিম বলেন, আমি আমার মুনিব যায়েদ ইবনে সাওহান রেহঃ)এর সহিত বাজারে ছিলাম, এমন সময় দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।