Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৫২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) হযরত হুযাইফা (রাঃ) বলেন, আমরা রাসুললুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম, এমন সময় একটি বড় পেয়ালা আনিয়া সামনে রাখা হইল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটাইয়া রাখিলেন, আমরাও স্বস্বহাত গুটাইয়া রাখিলাম। আমাদের নিয়ম এই ছিল যে, যতক্ষণ তিনি হাত না বাড়াইতেন, আমরা বাড়াইতাম না। এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি এরূপভাবে উপস্থিত হইল যেন তাহাকে কেহ তাড়াইয়া আনিয়াছে। সে খাইবার জন্য পেয়ালার দিকে ঝুকিয়া পড়িল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত ধরিয়া ফেলিলেন। তারপর একটি মেয়ে এমনভাবে আসিয়া উপস্থিত হইল যেন কেহ তাহাকে ধাক্কা দিয়া লইয়া আসিয়াছে। সেও খাবারের মধ্যে হাত দিতে উদ্যত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত ধরিয়া ফেলিলেন। তারপর বলিলেন, যখন বিসমিল্লাহ না পড়া হয় তখন শয়তান তাহাদের খানা নিজের জন্য হালাল মনে (করিয়া খাইতে আরম্ত) করে। শয়তান যখন দেখিল আমরা বিরত রহিয়াছি, তখন সে উহা খাইবার জন্য এই মেয়েকে লইয়া আসিল, আর আমি তাহার হাত ধরিয়া ফেলিলাম। তারপর সে উহা খাইবার জন্য এই গ্রাম্য লোকটিকে যিনি ব্যতীত কোন মাস্বুদ নাই, এই দুইজনের হাতের সহিত তাহার হাত এখন আমার হাতের মধ্যে রহিয়াছে। (নাসায়ী) হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় জনের সহিত বসিয়া খানা খাইতেছিলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি আসিয়া দুই লোকমায় তাহাদের সম্মুখের সকল খানা খাইয়া ফেলিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি যদি আল্লাহ্‌র নাম লইত তবে এই খানা ইহাদের সকলের জন্য যথেষ্ট হইত। তোমাদের কেহ যখন খানা খায় তখন সে আল্লাহর নাম লইবে। যদি সে ভুলিয়া যায় এবং পরে স্মরণ হয় তবে এরূপ বলিবে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখেরাহু। কোন্য) রাসূলুল্লাহ সোঃ)এর দাওয়াত খাওয়ার ঘটনা হযরত আব্দুল্লাহ্‌ ইবনে বুসৃর (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।