হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২৫১ বকর রোঃ)কে পান করাইলেন। তারপর সে আরেকটি বকরী আনিল। তিনি উহা দোহন করিয়া নিজে পান করিলেন। (কানষ) হযরত ইবরাহীম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে খাওয়া, পান করা, অযু করা এবং অন্যান্য এ জাতীয় কাজের জন্য ব্যবহার করিতেন, আর বাম হাতকে এন্তেন্জা, নাক পরিস্কার করা এবং অন্যান্য এ জাতীয় কাজের জন্য ব্যবহার করিতেন। কানষ) জাস্ফর ইবনে আব্দুল্লাহ্ ইবনে হাকাম ইবনে রাফে" রেহঃ) বলেন, আমার বালক বয়সে একদিন হযরত হাকাম (রাঃ) আমাকে পাত্রের এখান ওখান হইতে খাইতে দেখিয়া বলিলেন, হে বালক, তুমি এইভাবে শয়তানের ন্যায় খাইও না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতেন তখন তাহার আঙ্গুল নিজ সম্মুখ হইতে অতিক্রম করিত না। (আবু নুআইঈম) রাসূলুল্লাহ সোঃ) কর্তৃক খাওয়ার আদাব ও উহার প্রথমে বিসমিল্লাহ শিক্ষা দান হযরত ওমর ইবনে আবি সালামাহ্ (রাঃ) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খাইতে বসিয়া পাত্রের চতুর্দিক হইতে গোশত টানিয়া খাইতে ছিলাম। তিনি আমাকে বলিলেন, তোমার সম্মুখ হইতে খাও। (কোনুষ) _ হযরত উমাইয়া ইবনে মাখশী (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখিলেন, বিসমিল্লাহ্ না পড়িয়া খাইতেছে। যখন তাহার মাত্র এক লোকমা বাকী রহিল তখন সে উহা মুখে দিতে যাইয়া বলিল, বিসমিল্লাহি আউয়ালাহু. ওয়া আখেরাহু। নরী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া উঠিলেন। এবং বলিলেন এযাবৎ শয়তান তোমার সহিত কিছু তাহার পেটের ভিতর ছিল সবটাই বমি করিয়া ফেলিয়াছে। অপর হাদীসে এরূপ বর্ণিত আছে যে, তুমি বিসমিল্লাহ্ পড়িবা মাত্র সে তাহার পেটের সবকিছু ইচ্ছাকৃতভাবে বমি করিয়া ফেলিয়া দিয়াছে। আহমাদ, আবু দাউদ, নাসায়ী) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।