২৫০ হাযাতুস্ সাহাবাহ্ রোঃ) আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসিলেন, আমরা তাহার জন্য একটি বকরি জবাই করিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে খুশী করিবার উদ্দেশ্যে) বলিলেন, ইহারা যেন জানিতে পারিয়াছে যে, আমরা গোশত পছন্দ করি। ইমাম তিরমিযী রেহঃ) বলেন, এই হাদীসে একটি ঘটনা উল্লেখ হইয়াছে। অপর রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু অত্যন্ত পছন্দ করিতেন। একবার তাহার নিকট খানা আনা হইলে অথবা বলিয়াছেন, তাহাকে দাওয়াত করা হইলে আমি পাত্র মধ্য হইতে কদু তালাশ করিয়া তাহার সম্মুখে রাখিতে লাগিলাম। কারণ আমি জানিতাম, তিনি কদু অত্যন্ত পছন্দ করেন। (তিরমিযী) অপর রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পর তিনটি আঙ্গুল চাটিয়া লইতেন। (তিরমিযী) হযরত ইবনে আববাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমীনের উপর বসিয়া খাইতেন, বকরীর দুধ দোহন করিতেন এবং যবের রুটির উপর একজন গোলামের দাওয়াতও গ্রহণ করিতেন। কোন্য) ইয়াহইয়া ইবনে আবি কাসীর (রহঃ) বর্ণনা করেন যে, হযরত সাশ্দ ইবনে ওবাদাহ (োঃ)এর পক্ষ হইতে প্রত্যহ বড় এক পেয়ালা সারীদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিত। তিনি যেদিন যে বিবির ঘরে থাকিতেন সেদিন সেখানে উহা পৌছিত। ইবনে আসাকির) হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বকরি দোহন করা হইল। তিনি উহা পান করিলেন এবং তারপর পানি দ্বারা কুলি করিয়া বলিলেন, ইহাতে একপ্রকার চর্বি লাগিয়া থাকে। (কান্য) হযরত আবু বকর (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মনযিলে অবতরণ করিলেন। একজন মহিলা নিজের ছেলেকে দিয়া তাহার নিকট একটি বকরী পাঠাইল। তিনি উহা দোহন করিয়া বলিলেন, যাও, তোমার মাকে দিয়া আস। উক্ত মহিলা উহা পেট ভরিয়া পান করিল। অতঃপর আরেকটি বকরী আনিল। তিনি উহা দোহন করিয়া হযরত আবু দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।