২৪৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) বকর? তিনি বলিলেন, হা। তারপর আমি তাহার সহিত জাহিলিয়াত যুগে আমাদের খাসআম গোত্রের সহিত যুদ্ধ বিগ্রহের কথা আলোচনা করিয়া বলিলাম, আল্লাহ তায়ালা এখন কিরূপ মিল মুহাববাত সৃষ্টি করিয়া দিয়াছেন। অতঃপর জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র বান্দা, মানুষের মধ্যে কতদিন এরূপ অবস্থা বিরাজ থাকিবে? তিনি বলিলেন, যতদিন ইমামগণ সঠিক পথে চলিতে থাকিবে। আমি জিজ্ঞাসা করিলাম, ইমামের কি অর্থ? তিনি বলিলেন, দেখিতেছ না, গোত্রের মধ্যে সরদারকে লোকেরা মান্য করে ও অনুসরণ করিয়া চলে? ইহারাই সেই ইমাম, যতক্ষণ সঠিক পথে চলিবে। (কান্ষ) হারিস ইবনে মুআবিয়া (রহঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি যখন হযরত ওমর রোঃ)এর নিকট আসিলেন, তখন হযরত ওমর (োঃ) তাহাকে জিজ্ঞাসা বর্ণনা করিলে হযরত ওমর (রাঃ) আল্লাহ তায়ালার প্রশংসা করিলেন এবং তিনি উত্তর দিলেন, না, আমীরুল মুমিনীন! হযরত ওমর (রাঃ) বলিলেন, তোমরা যদি তাহাদের সহিত উঠা-বসা কর, তবে তাহাদের সহিত খাইবে পান করিবে। আর যতদিন তোমরা এমন না করিবে ততদিন ভাল থাকিবে। (কান্যু) আয়ায রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ওমর (রাঃ) হযরত আবু মূসা রোঃ)কে যাহা কিছু তিনি লইয়াছেন ও দিয়াছেন, একটি চামড়ার মধ্যে উহার হিসাব লিখিয়া পেশ করিতে বলিলেন। হযরত আবু মুসা (রাঃ)এর একজন নাসরানী খৃষ্টান) মুনসী ছিল। সে উহা লিখিয়া পেশ করিলে হযরত ওমর (রাঃ) দেখিয়া অত্যন্ত খুশী হইলেন এবং বলিলেন, এই ব্যক্তি তো হিসাবে ভারী পাকা? আচ্ছা তুমি কি মসজিদে যাইয়া শাম দেশ হইতে আগত আমাদের একটি চিঠি পড়িয়া শুনাইতে পার? হযরত আবু মূসা রোঃ) বলিলেন, সে মসজিদে যাইতে পারিবে না। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কি নাপাক যে, মসজিদে যাইতে পারিবে না? তিনি বলিলেন, না, বরৎ সে নাসরানী অর্থাৎ খৃষ্টান)। ইহা শুনিয়া হযরত ওমর রোঃ) আমাকে তিরস্কার করিলেন এবং আমার উরুর পর চাপড় মারিলেন। তারপর বলিলেন, ইহাকে বাহির দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।