Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) না। তিনি বলিলেন, খোদার কসম, কেয়ামতের দিন ইহার জন্য তোমাকে আশি দোররা মারা হইবে। স্্রী ইহা শুনিয়া বাদীর নিকট মাফ চাহিলে সে মাফ করিয়া দিল। হযরত আমূর (রাঃ) বলিলেন; সে তোমার অধীন, তোমাকে মাফ করিবে না তো কি করিবে? বরং তাহাকে দোসত্ব হইতে) মুক্ত করিয়া দাও। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, ইহা কি যথেষ্ট হইবে? তিনি বলিলেন, হয়ত বা। (ইবনে আসাকির) সাহাবা রোঃ)দের আচার- ব্যবহারের আরো কয়েকটি ঘটনা -. আবুল মুতাওয়াক্কিল রেহঃ) ইইতে বর্ণিত আছে যে, হযরত আবু হোরায়রা (রাঃ)এর এক হাবশী বাঁদী কাজ কর্মে তাহার পরিবারস্থ লোকদেরকে পেরেশান করিলে তিনি একদিন তাহাকে মারিবার জন্য চাবুক উঠাইলেন এবং বলিলেন, (আখেরাতে) বদলা দিবার ভয় না হইলে তোকে অবশ্যই মারিতাম। তবে আমি তোকে এমন ব্যক্তির নিকট বিক্রয় করিয়া দিব যে আমাকে তোর মূল্য পরিশোধ করিয়া দিবে। যা, তোকে আল্লাহ্‌র জন্য মুক্ত করিয়া দিলাম। (আবু নুআঈম) আব্দুল্লাহ্‌ ইবনে কায়েস অথবা ইবনে আবি কায়েস রেহঃ). বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)এর শাম দেশে আগমনের সময় তাহাকে স্বাগত জানাইবার জন্য হযরত আবু ওবায়দা (রাঃ)এর সহিত' আমিও ছিলাম। হযরত ওমর (রাঃ) অগ্রসর হইতেছিলেন, এমন সময় দেখিলেন, আযুরাআত এলাকার খেলোয়াড়গণ তাহাকে স্বাগত জানাইবার উদ্দেশ্যে তাহার সম্মুখে তরবারী ও বল্পমের খেলা প্রদর্শন করিতেছে। তিনি বলিলেন, ইহা কি? ইহাদিগকে ফিরাইয়া. দাও, নিষেধ কর। হযরত আবু ওবায়দা (রাঃ) বলিলেন, আমীরুল মুমিনীন, ইহা আজমীদের রীতি। আপনি যদি তাহাদিগকে ইহা করিতে নিষেধ করেন তবে তাহারা ধারণা করিবে যে, তাহাদের সহিত যে শান্তি চুক্তি হইয়াছে আপনি তাহা ভঙ্গ করিতে ইচ্ছা করিতেছেন। হ্যব্লত ওমর (রাঃ) ইহা শুনিয়া বলিলেন, তবে আবু ওবায়দার কথামত তাহাদিগকে ছাড়িয়া দাও। অর্থাৎ তাহাদিগকে খেলিতে দাও। আমরা আবু ওবায়দার কথাই মানিয়া লইলাম।) ইবনে আসাকির) আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ওমর রোঃ) ও হযরত যুবাইর (রাঃ) দৌড় প্রতিযোগিতা করিলেন। হযরত যুবাইর (রাঃ) ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।